Purulia Child Death

সাপের কামড়ে শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে মহিলা চিকিৎসককে হেনস্থা পুরুলিয়ার স্বাস্থ্যকেন্দ্রে

পরবর্তীকালে ওই শিশুর মৃত্যু হলে, চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের সদস্যেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৩:৪৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কর্মরত মহিলা চিকিৎসক ও ব্লক স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা করার অভিযোগ উঠেছে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

Advertisement

সূত্রের খবর, শনিবার সকালে সাপে কামড়ানো সাত বছরের এক শিশুকে চিকিৎসার জন্য আনা হয়। পরবর্তীকালে ওই শিশুর মৃত্যু হলে, চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের সদস্যেরা। ওই সময়ে হেনস্থা করা হয় কর্তব্যরত মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিরকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য দফতরেরে একটি বিশেষ দল ওই হাসপাতালে পৌঁছোয়। কয়েক দিনের জন্য দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ওই ব্লক স্বাস্থ্য আধিকারিককে। এই ঘটনার পরই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস জেলার পুলিশ সুপারের কাছে চিকিৎসক হেনস্থা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় জড়িত তেমন কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। তবে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোমবার চিকিৎসক নিগ্রহের ওই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন জানিয়েছেন জেলার আইএমএ-র সদস্যরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement