Underground Railway at Siliguri Corridor

‘চিকেনস নেক’ হবে ‘এলিফ্যন্টস নেক’, শিলিগুড়ি করিডরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণকে সাধুবাদ রাজু বিস্তার

কখনও কোনও সন্ত্রাসবাদী হামলা এবং প্রাকৃতিক বিপর্যয়ে এই করিডর ক্ষতিগ্রস্ত হলে দেশের বাকি অংশের থেকে উত্তর-পূর্ব কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বিছিন্ন রাখতে শিলিগুড়ি করিডর বা চিকেন্স নেকে ভূগর্ভস্থ রেলপথ নির্মান করতে চলেছে কেন্দ্র। ভৌগলিক অবস্থান এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত কেন্দ্রের।

Advertisement

সূত্রের খবর, ভারতের সেভেন সিস্টার্স এবং সিকিমের সঙ্গে দেশের বাকি অংশের একমাত্র যোগসূত্র এই শিলিগুড়ি করিডর। ভারতের ভূখণ্ডের এই এলাকা দক্ষিণে বাংলাদেশ, উত্তরে ভুটান, চীন এবং নেপালের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেয়। তাঁর এই ভৌগলিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এই এলাকায় বরাবর নজরে থাকে কেন্দ্রের। এছাড়া কখনও কোনও সন্ত্রাসবাদী হামলা এবং প্রাকৃতিক বিপর্যয়ে এই করিডর ক্ষতিগ্রস্ত হলে দেশের বাকি অংশের থেকে উত্তর-পূর্ব কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে। ফলে এই এলাকায় ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, রেললাইন হবে মাটির ২০–২৪ মিটার নীচে। ওপেন ট্র্যাকের পাশাপাশি এই ভূগর্ভস্থ পথ যুক্ত হলে পুরো এলাকায় তৈরি হবে ‘মাল্টি-লেয়ার রেল নেটওয়ার্ক’। আর মাটির নীচে হওয়ায় শত্রুপক্ষের নজরদারি বা ড্রোন হামলার ঝুঁকি কমবে। কোনও কারণে ওপেন ট্র্যাক ক্ষতিগ্রস্ত হলেও যোগাযোগ বিছিন্ন হবে না। জরুরী অবস্থায় সেনা, অস্ত্র এবং ভারি রশদ পাঠানোয় কোনও রকম সমস্যা হবে না।

Advertisement

চিকেন'স নেক নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলেই জানালেন দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তা। উত্তর-পূর্ব ভারতের সুরক্ষার স্বার্থে কেন্দ্ররে এই সিদ্ধান্ত সদর্থক ভূমিকা পালন করবে বলে আশাবাদি সাংসদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement