Raj Bhawan

Chhatra Parishad: ছাত্র পরিষদের বিক্ষোভে ধস্তাধস্তি

সোমবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াল ছাত্র পরিষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ০৬:১৫
Share:

রাজভবনের সামনে ছাত্র পরিষদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

জেইই-র প্রশ্নপত্র ফাঁস, নিট পরীক্ষায় কারচুপি-সহ এক গুচ্ছ কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সোমবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াল ছাত্র পরিষদ। সংগঠনের বেশ কয়েক জন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে ওই বিক্ষোভে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়। সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে এই সমস্ত কারচুপির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement