SENCO Gold and Diamonds Initiatives

পোশাক নয়, গয়না হবে মুখের সঙ্গে মানানসই! নারী দিবসে সেনকোর অভিনব উদ্যোগ: শেপ অফ ইউ

‘শেপ অফ ইউ’-এর মাধ্যমে সেনকোর উত্তরাধিকার একটি নতুন যুগে পা দিল বলে মনে করছেন সংস্থার কর্তারা। এখানে নিত্যনতুন নকশার সঙ্গে নারীর ব্যক্তিত্ব মিলে যাবে পরিশীলিত কারিগরি দক্ষতায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১১:১৪
Share:

ক্যামাক স্ট্রিট শোরুমে ‘শেপ অফ ইউ’ উদ্বোধনে (বাঁ দিকে) সেনকোর সিইও শুভঙ্কর সেন এবং ডিরেক্টর জয়িতা সেন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আধুনিক সভ্যতার গোড়া থেকেই নারীর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে গয়না। তবে মেয়েরা গয়না পরেন পোশাক বেছে। কোন পোশাকের সঙ্গে কোন গয়না মানাবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণেই যেন গহনাবিলাসী রমনীর সুখ! এ বার প্রচলিত সেই ধারণা খানিক পাল্টাতে চাইল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড্‌স। পোশাক নয়, গয়নাকে তারা নারীর ব্যক্তিত্ব, আত্মপরিচয়ের সঙ্গে জুড়ে দিতে চায়। সেই ভাবনা থেকেই এ বারের নারী দিবসে সেনকোর অভিনব উদ্যোগ: শেপ অফ ইউ এআই অ্যাপ্লিকেশন।

Advertisement

গত ৫ মার্চ সেনকোর তরফে নতুন উদ্যোগ প্রকাশ্যে আনা হয়েছে। ‘শেপ অফ ইউ’-এর মাধ্যমে সেনকোর উত্তরাধিকার একটি নতুন যুগে পা দিল বলে মনে করছেন সংস্থার কর্তারা। এখানে নিত্যনতুন নকশার সঙ্গে নারীর বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব এবং অন্তর্দৃষ্টি মিলে যাবে পরিশীলিত কারিগরি দক্ষতায়। গয়নার নকশা, গয়না বাছাইয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে জুড়ে দিতে চেয়েছে সেনকো। বিশেষজ্ঞেরা তা নিয়ে কাজ করেছেন। দীর্ঘ পরিশ্রমের ফসল এই ‘শেপ অফ ইউ’। বলা হচ্ছে, যিনি গয়না পরবেন, তাঁর মুখের আকার এবং স্বাভাবিক গঠনের সঙ্গে মানানসই গয়না বেছে দেবে ‘শেপ অফ ইউ’। কারণ, সেনকো বিশ্বাস করে, প্রতিটি মুখ স্বতন্ত্র এবং তার সঙ্গে গয়নাও স্বতন্ত্র হওয়া উচিত। প্রযুক্তির সঙ্গে গয়নার অভূতপূর্ব মিশেল সেনকোর এই নতুন উদ্যোগে দেখা যাবে। গ্রাহকদের পছন্দকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে এই সমস্ত নকশা। সেনকোর প্রত্যেক শোরুমে ‘শেপ অফ ইউ’-এর সুবিধা পাওয়া যাবে।

নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেনকোর ডিরেক্টর এবং মার্কেটিং ও ডিজ়াইন বিভাগের প্রধান জয়িতা সেন। তিনি বলেছেন, ‘‘নকশার মাধ্যমে ব্যক্তিগত পরিচয়কে কী ভাবে ফুটিয়ে তোলা যায়, শেপ অফ ইউ সেই ধারণা থেকে এসেছে। এটি মহিলাদের নিজেদের আকার, মুখের গড়ন আরও ভাল ভাবে বুঝতে সাহায্য করবে এবং নিজের জন্য সবচেয়ে উপযুক্ত গয়নাটি তাঁরা বেছে নিতে পারবেন।’’ সংস্থার এমডি তথা সিইও শুভঙ্কর সেন বলেন, ‘‘মহিলারা অনেক সময় বুঝতে পারেন কোন গয়নাটি তাঁদের জন্য সঠিক। কিন্তু কেন সঠিক, তার ব্যাখ্যা তাঁরা করতে পারেন না। শেপ অফ ইউ গ্রাহকদের তা বুঝতে সাহায্য করবে। তাঁদের অভিজ্ঞতা আরও সুন্দর হবে। গয়না শিল্পের এমন উদ্যোগ এই প্রথম।’’

Advertisement

নারী দিবস উপলক্ষে একাধিক ছাড়়ও দিচ্ছে সেনকো। প্রতি ১০ গ্রাম সোনায় তিন হাজার টাকা পর্যন্ত ছাড়, মজুরিতে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়, হিরের দামে ১৫ শতাংশ এবং মজুরিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, রুপোর গয়নার মজুরিতে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে সকল শোরুমে। মহিলা, বালিকাদের জন্য বিশেষ অফারও চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement