People stuck in Bangladesh Border

বাংলাদেশ সীমান্তে অপেক্ষায়১২ জন

গত শনিবার মুরুটিয়া ও বাংলাদেশের মেহেরপুুরের মধ্যে সীমান্তরেখায় বসে থাকতে দেখা গিয়েছিল কয়েক জনকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৯:১১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সপ্তাহখানেক আগে নদিয়ার করিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল (পুশ ব্যাক) শিশু ও মহিলা-সহ কয়েক জনকে। শুক্রবার ফের সেই করিমপুরে প্রকৃত সীমান্তরেখা(জ়িরো পয়েন্ট)-এর কাছে দিনভর অপেক্ষা করতে দেখা গেল চারটি শিশু-সহ ১২ জনকে। তবে বিএসএফের দাবি, এ দিন সেখানে তারা কাউকেকাঁটাতারের বেড়া পার করিয়ে বাংলাদেশের দিকে পাঠায়নি।

গত শনিবার মুরুটিয়া ও বাংলাদেশের মেহেরপুুরের মধ্যে সীমান্তরেখায় বসে থাকতে দেখা গিয়েছিল কয়েক জনকে। তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে বিএসএফ দাবি করলেও, সে দেশের সীমান্তরক্ষী বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি) তাদের ঢুকতে দেয়নি। এ দিন ভোর থেকে আবার হোগলবেড়িয়ার রানিনগর ও বাংলাদেশের কুষ্টিয়ার মাঝে ১২ জনকে অপেক্ষা করতে দেখা যায়। বিজিবির দাবি, বাংলাদেশের প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় ভারতেরকাঁটাতারের বেড়ার পরে মাথাভাঙা নদী পার করিয়ে বিএসএফ তাদের বাংলাদেশের দিকে ঠেলেছে। যদিও বিএসএফ তা মানেনি। এ নিয়ে দুই পক্ষের বৈঠক হলেও রাত পর্যন্ত সমাধানসূত্র মেলেনি।

স্থানীয় সূত্রের খবর, দুই দেশের মাঝে বসে থাকা ওই ১২ জনের মধ্যে চার জন পুরুষ, চার জন মহিলাও রয়েছেন। বাংলাদেশের দিকে কাঁটাতার না থাকলেও, ওই এলাকায় ভারতের দিকে কাঁটাতারের বেড়া রয়েছে। বিএসএফ বেড়া পার করে পাঠিয়ে না থাকলে তাঁরা সেখানে কী করে গেলেন, সে প্রশ্ন উঠেছে।

তবে বিএসএফের বক্তব্য, বাংলাদেশেরই সীমান্ত লাগোয়া গ্রামে গোলমালের জেরে ওই ১২ জনকে তাড়িয়ে ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছু লোক। এ দিন বিকেলে দ্বিপাক্ষিক বৈঠকে বিজিবি তাদের ভারতে ফেরত নেওয়ার দাবি তুললেও, বিএসএফ তা উড়িয়ে দেয়। বৈঠক শেষে কাঁটাতারের বেড়ার ফটক বন্ধ করে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন