Poila Parbon 2026

‘পয়লা পার্বণ - পয়লা কিন্তু একলা নয়’: বাঙালিয়ানা উদ্‌যাপনের আনন্দে মেতে উঠল কলকাতা

‘মাইন্ডশ্যাফ্ট মিডিয়া প্রাইভেট লিমিটেড’, ‘হিমালয়া ওয়েলনেস’-এর সহায়তায় আয়োজন করেছিল ‘পয়লা পার্বণ – পয়লা কিন্তু একলা নয়’-এর তৃতীয় সংস্করণ, যা অনুষ্ঠিত হয়েছিল সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৫:০৬
Share:

‘পয়লা পার্বণ – পয়লা কিন্তু একলা নয়’

বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে সঙ্গে নিয়ে কলকাতা সাক্ষী থাকল এক অসাধারণ উৎসবের। ‘মাইন্ডশ্যাফ্ট মিডিয়া প্রাইভেট লিমিটেড’, ‘হিমালয়া ওয়েলনেস’-এর সহায়তায় আয়োজন করেছিল ‘পয়লা পার্বণ – পয়লা কিন্তু একলা নয়’-এর তৃতীয় সংস্করণ, যা অনুষ্ঠিত হয়েছিল সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে। এই অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার ছিল আনন্দবাজার ডট কম এবং মাই কলকাতা। ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত চারদিনের এই উৎসবে একত্রিত হয়েছিলেন হাজার হাজার মানুষ।

বাংলার খাবার, শিল্প, গান এবং নানা ঐতিহ্যের মাধ্যমে বাঙালিয়ানাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়। পুরনো স্মৃতি এবং আধুনিকতার মেলবন্ধনে এই উৎসব হয়ে উঠেছিল সকলের কাছে আকর্ষণীয়। চারদিনব্যাপী এই অনুষ্ঠানে ৩০,০০০-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। পরিবার-পরিজন, তরুণ থেকে প্রবীণ, সকলে মিলে মেতে উঠেছিলেন এই আনন্দে।

বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিখ্যাত শিল্পীদের লাইভ পারফরম্যান্স। ‘ক্যাকটাস’, ‘লক্ষ্মীছাড়া’ এবং ‘ফসিল্‌স’-এর মতো জনপ্রিয় ব্যান্ড দর্শকদের মাতিয়ে তোলে। শিলাজিৎ তাঁর নিজস্ব ভঙ্গিতে মঞ্চ জমিয়ে দেন। শেষ দিনে ফকিরা এবং দীনে খান-এর পরিবেশনায় বাংলা ও রাজস্থানি লোকসঙ্গীতের এক সুন্দর মেলবন্ধন দর্শকদের মুগ্ধ করে।

শুধু গানের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ ছিল না, সকলের জন্য ছিল নানা মজার আয়োজন, যেখানে দর্শকরাও অংশ নেন। ‘সাজ বেলা ফ্যাশন ওয়াক’ অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে, যেখানে ‘হিমালয়া ওয়েলনেস’-এর ভাবনা তুলে ধরা হয় এবং সৌন্দর্যকে উদ্‌যাপন করা হয়।

নাচ, ফ্যাশন, রান্না এবং বাংলার থিম সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় দর্শকরা অংশগ্রহণ করেন। চারদিন জুড়ে অনুষ্ঠিত হয় লাইভ আর্ট প্রতিযোগিতা এবং সব বয়সের দর্শকদের জন্য ছিল নানারকমের আয়োজন।

বিভিন্ন ব্র্যান্ডের জন্য তৈরি করা হয়েছিল আলাদা অ্যাক্টিভেশন জ়োন, যেখানে বাংলার ঐতিহ্যকে আধুনিকতার মেলবন্ধনে উপস্থাপন করা হয়। এতে দর্শকরা ব্র্যান্ডগুলির সঙ্গে সহজেই যুক্ত হতে পারে।

তবে শুধু অনুষ্ঠান প্রাঙ্গনেই নয়, ডিজিটালেও এই উৎসবের প্রভাব ছিল উল্লেখযোগ্য। বাংলার বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি করা হয়েছিল ‘অদ্ভূত বাঙালি’ সেগমেন্ট। এছাড়াও তারকাদের উপস্থিতি এবং গল্প পাঠ দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়।

এই অনুষ্ঠানে ‘কুকমী স্পাইসেস’, ‘আশীর্বাদ লস্যি’, ‘মণিপাল হাসপাতাল’ এবং ‘ইক্সানা এল্ডার হেলথকেয়ার’ সহ আরও অনেক ব্র্যান্ড অংশগ্রহণ করে।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই উৎসব পৌঁছে গিয়েছিল লক্ষ লক্ষ বাঙালির কাছে। ফলে যাঁরা সরাসরি উপস্থিত থাকতে পারেননি, তারাও এই উৎসবের অংশ হতে পেরেছিলেন।

তৃতীয় বছরে সফলভাবে আয়োজিত হয়ে ‘পয়লা পার্বণ’ আবারও প্রমাণ করল যে এটি বাঙালি সংস্কৃতি উদ্‌যাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ঐতিহ্য, একসঙ্গে থাকার আনন্দ এবং আধুনিক ভাবনার মিলনের মাধ্যমে ‘পয়লা পার্বণ’ বাঙালিয়ানাকেই তুলে ধরে।

এবারের মতো ‘পয়লা পার্বণ’ শেষ, কিন্তু দর্শকদের মধ্যে এই উৎসব যে বিপুল সাড়া জাগিয়েছে তা জানিয়ে দিচ্ছে, আগামী দিনে এই উৎসব আরও বড় এবং আরও জমজমাট হয়ে উঠবে।

অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন