News Of The Day

নবান্নে শুভেন্দুর মন্ত্রিসভার বৈঠক। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে দু’টি ম‍্যাচ। আবহাওয়া। আর কী নজরে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত প্রস্তাব পাশ হতে পারে বলেই প্রশাসন সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৮:০০
Share:

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

জুলাই মাসের শুরুতেই মন্ত্রিসভার বৈঠক। আজ সকালে এই বৈঠক নবান্নে বসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত প্রস্তাব পাশ হতে পারে বলেই প্রশাসন সূত্রে খবর। এ ছাড়াও আরও বেশ কিছু সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর পরেই রাজ‍্যের শীর্ষ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে নতুন সরকার গঠনের পর যে যে কাজ শুরু হয়েছে তার হিসেবনিকেশ তলব করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

আজ রাত ও কাল ভোর মিলিয়ে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের দু’টি ম‍্যাচ। কাল ভোরে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের খেলা। বিপক্ষে ক্রোয়েশিয়া। খেলা ভোর ৪:৩০ থেকে। আজ রাতে নামছে অম‍্যতম ফেভারিট স্পেন। লামিন ইয়ামালদের লড়াই অস্ট্রিয়ার সঙ্গে। এই খেলা রাত ১২:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে।

Advertisement

আগামী শুক্রবার ৩ জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত টানা কয়েক দিন বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণের সব জেলার জন্য হলুদ সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement