News Of The Day

তৃণমূলের ভাঙনপর্ব, পরিস্থিতি কোন দিকে। উত্তরে বর্ষা, দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টি। বিশ্বকাপের খবর। আর কী কী

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন ধরেছে তৃণমূলে। লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতাকে ছেড়ে যোগ দিয়েছেন বিদ্রোহী শিবিরে। বিদ্রোহীরা চাইছেন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-তে যোগ দিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ০৭:৫৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন ধরেছে তৃণমূলে। লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতাকে ছেড়ে যোগ দিয়েছেন বিদ্রোহী শিবিরে। বিদ্রোহীরা চাইছেন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-তে যোগ দিতে। তার মধ্যেই মঙ্গলবার কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে দেখা গিয়েছে দেব, জুন মালিয়ার মতো তৃণমূল সাংসদদের। যদিও পরে দেব জানান, তিনি ‘নতুন তৃণমূলে’ যাচ্ছেন না। রয়েছেন মমতার পাশেই। আজ তৃণমূলের ভাঙনপর্ব কোন দিকে গড়ায়, নজর থাকবে সেই সংক্রান্ত খবরে।

উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় প্রবেশ করেছে বর্ষা। আজও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ৪৮টি দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়। লিয়োনেল মেসি চোট সারিয়ে বিশ্বকাপ খেলতে তৈরি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামালদের দিকেও নজর ফুটবলপ্রেমীদের। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, তত বাড়ছে বিতর্কও। আফ্রিকার সেরা রেফারিকে দেশেই ঢুকতে দেয়নি আমেরিকা। ইরানের সমর্থকেরা টিকিট পাচ্ছেন না। বিশ্বকাপ ফুটবলের সব খবর।

মেসি-কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কায় তিনি হাই কোর্টে মামলা দায়ের করেছেন। আজ বেলা ১১টা নাগাদ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর মামলার শুনানি রয়েছে। আদালতে কী হয় সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement