News Of The Day

পরিবর্তনের পর, শুভেন্দু অধিকারীর সরকারের দ্বিতীয় দিন। আইপিএলে জোড়া ম্যাচ। আর কী কী নজরে

শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। তাঁদের দফতর বণ্টন এখনও হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০৮:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। তাঁদের দফতর বণ্টন এখনও হয়নি। নতুন মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ হতে পারে সোমবার। শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গে গঠিত বিজেপি সরকারের আজ দ্বিতীয় দিন। রবিবার ছুটির দিন হওয়ায় বেশির ভাগ সরকারি দফতরই আজ বন্ধ থাকবে। তবে প্রশাসনিক ক্ষেত্রে কিছু অদলবদল হতে পারে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আইপিএলে আজ জোড়া ম্যাচ। প্রথম ম্যাচে লড়াই চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের। গত ম্যাচে জিতে প্লে-অফের আশা জিইয়ে রেখেছে ঋষভ পন্থের লখনউ। আজ হারলেই আর কোনও আশা থাকবে না তাদের। চেন্নাই বড় ব্যবধানে জিতলে ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে চলে আসতে পারে। এই ম্যাচ বিকেল ৩:৩০ থেকে। দ্বিতীয় ম্যাচ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে আসবে বিরাট কোহলির বেঙ্গালুরু। মুম্বইকে টিকে থাকতে গেলে এই ম্যাচ জিততে হবে। কোহলি বনাম রোহিত লড়াই সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের জোড়া ফলায় কালবৈশাখী রাজ্য জুড়ে চলবে আজও। দক্ষিণবঙ্গে পরের সপ্তাহ থেকে কমবে ঝড়বৃষ্টি। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে গরম। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে চলবে ঝড়বৃষ্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement