News Of The Day

প্রার্থিতালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। পশ্চিম এশিয়ায় অস্থিরতা। রাজ্যে ঝড়বৃষ্টি। আর কী কী নজরে

তৃণমূল সূত্রে খবর, শাসকদলের তরফে ২৯৪ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থিতালিকা ঘোষণা করতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

নীলবাড়ির লড়াইয়ে প্রথম পদক্ষেপ হিসাবে বামফ্রন্ট এবং বিজেপির তরফে অর্ধেকের বেশি আসনে প্রার্থিতালিকা প্রকাশ করা হয়েছে। আজ এই লড়াইয়ে প্রার্থিতালিকা ঘোষণা করতে পারে শাসকদল তৃণমূল। প্রথম পর্যায়ে বিজেপি ১৪৪ আসনে এবং বামফ্রন্ট ১৯২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তৃণমূল সূত্রে খবর, শাসকদলের তরফে ২৯৪ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থিতালিকা ঘোষণা করতে পারেন। এই সাংবাদিক বৈঠকে থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

আমেরিকা-ইরান সংঘর্ষের জেরে এখনও অস্থির পশ্চিম এশিয়া। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ় প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান। হরমুজ় প্রণালীর অবরোধ তুলতে ইতিমধ্যেই সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। চিন, ফ্রান্স এবং ব্রিটেনকে হরমুজ় প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি। নেটো বাহিনীকেও হুঁশিয়ারি দিয়েছেন। সদস্য রাষ্ট্রগুলি তাঁর আহ্বানে সাড়া না-দিলে সামরিক জোটটির ভবিষ্যৎ খারাপ হবে বলে জানিয়েছেন ট্রাম্প। পশ্চিম এশিয়ায় এই অস্থিরতার দিকে নজর থাকবে আজ।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। সতর্কতা রয়েছে আজ। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement