rainfall

Rainfall: ১-২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতা ও সংলগ্ন জেলায়, জানাল হাওয়া অফিস

রবিবার দুপুর ৩টে নাগাদ কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ১৫:৩১
Share:

ফাইল চিত্র।

আগামী এক থেকে দু’ঘণ্টার মধ্যে কলকাতা ও সংলগ্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুরে পূর্বাভাস দিয়ে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দুপুর ৩টে নাগাদ এই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisement

চলতি মরসুমে গাঙ্গেয় বঙ্গে বর্ষার ৪৭ শতাংশ ঘাটতি রয়েছে। স্মরণযোগ্য কালের মধ্যে এমন বেহাল দশা হয়নি বলেই মনে করছেন অনেকে। তবে শনিবার হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন আবহবিদেরা। তার আগে রবিবারও খানিক স্বস্তির বৃষ্টি মিলতে পারে বলে জানান হাওয়া অফিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement