Oath taking of MLAs

বিধায়কদের শপথগ্রহণ বুধবার সকাল থেকে, জয়ী প্রার্থীদের বিধানসভায় শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস

বুধবার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং অন্য মন্ত্রীদের বিধায়ক পদে শপথ হবে। উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নেবেন প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই ২৪ পরগনার জয়ী প্রার্থীরা বিধায়ক পদে শপথ নেবেন। বাকিদের শপথগ্রহণ হবে বৃহস্পতিবার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৫:৫৭
Share:

তাপস রায়। বুধবার এবং বৃহস্পতিবার বিধানসভায় বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন তিনি। —ফাইল চিত্র।

বুধবার বিধায়কপদে শপথ নেবেন নবনির্বাচিত প্রার্থীরা। সকাল সাড়ে ১০টা থেকে বিধানসভায় শুরু হবে বিধায়কপদে শপথগ্রহণ পর্ব। পর পর দু’দিন— বুধ এবং বৃহস্পতিবার ২৯০ জন বিধায়ক শপথ নেবেন। রাজ্যে ২৯৪টি বিধানসভা আসন থাকলেও ফলতায় নতুন করে নির্বাচন হচ্ছে। বিধানসভার প্রোটেম স্পিকার পদের শপথও হয়ে যাবে মঙ্গলবারই। তা ছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দু’টি আসন থেকে জিতেছেন। ফলে মোট ২৯০ জন বিধায়ক শপথগ্রহণ করবেন আগামী দু’দিনে। তাঁদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়।

Advertisement

মানিকতলা আসনের জয়ী বিজেপি প্রার্থী তাপস মঙ্গলবার সন্ধ্যায় প্রোটেম স্পিকার পদে শপথ নেবেন। লোকভবনে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আরএন রবি। তার পরে বুধ এবং বৃহস্পতিবার প্রোটেম স্পিকার তাপস অন্য আসনে জয়ী প্রার্থীদের বিধায়কপদে শপথবাক্য পাঠ করবেন। জানা যাচ্ছে, বিধানসভায় এই শপথগ্রহণ হবে জেলাভিত্তিক হিসাবে ভাগ করে।

বুধবার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং অন্য মন্ত্রীদের বিধায়কপদে শপথ হবে। উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নেবেন প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই ২৪ পরগনার জয়ী প্রার্থীরা বিধায়কপদে শপথ নেবেন। এর পরে বৃহস্পতিবার প্রধমার্ধে শপথবাক্য পাঠ করবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীরা। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী প্রার্থীদের শপথগ্রহণ হবে বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে।

Advertisement

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়ী বিজেপি। তৃণমূল জয়ী ৮০টি আসনে। রাজ্যের বিধানসভা আসনের সংখ্যা ২৯৪ হলেও ফলতায় নতুন করে নির্বাচন হচ্ছে। সে কারণে ২৯৩টি আসনে ভোটগণনা হয়েছে। তার মধ্যে কংগ্রেস দু’টি, সিপিএম একটি, আইএসএফ একটি এবং আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) দু’টি আসনে জয়ী হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement