Police Investigation

বান্ধবীকে খুন, দেহ সরাতে গিয়েই কি হৃদ্‌রোগে মৃত্যু

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রবিন্স আদতে জর্জিয়ার নাগরিক। তাঁর সঙ্গে ল্যানেটের বাসিন্দা ফোল্ডসের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৮:৩০
Share:

—প্রতীকী চিত্র।

বান্ধবীকে খুন করে দেহ লোপাট করতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ১০ জুন আমেরিকার আলাবামার মন্টগোমারি থেকে প্রায় ৮০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ল্যানেট এলাকায় ঘটনাটি ঘটলেও, সম্প্রতি তা সামনে এসেছে।

পুলিশ জানিয়েছে, গত ৯ জুন ৪৪ বছর বয়সি ড্যানিয়েল রবিন্স তাঁর ৪৭ বছরের বান্ধবী জেসি ফোল্ডসকে প্রথমে শ্বাসরোধ করে খুন করেন। পরে রাতের অন্ধকারে সেই দেহ জঙ্গলে লোপাট করতে গিয়ে আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরের দিন সকালে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটি গাড়ি দেখতে পেয়ে সন্দেহ হয় পুলিশের। খানিক খোঁজাখুঁজির পরেই জঙ্গলের মধ্যে রবিন্স ও ফোল্ডসের মৃতদেহ পাশাপাশি পড়ে থাকতে দেখা যায়। দেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের ধারণা, জঙ্গলের মধ্যে পড়ে থাকা ওইগাড়িটি রবিন্সেরই।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রবিন্স আদতে জর্জিয়ার নাগরিক। তাঁর সঙ্গে ল্যানেটের বাসিন্দা ফোল্ডসের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। পুলিশের ধারণা, গার্হস্থ্য হিংসার জেরেই হয়তো ফোল্ডসকে খুন করে থাকতে পারেন রবিন্স। ময়না তদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে খুনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইক সেগ্রেস্ট জানিয়েছেন, অনুমান করা হচ্ছে রবিন্স তাঁর প্রেমিকার দেহ লোপাটের ঠিক আগেই তাঁকে খুন করেছিলেন। তবে ঠিক কোথায় খুন করা হয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ যখন রবিন্সের গাড়িটি উদ্ধার করে, তখনও সেটির ইঞ্জিন চালু ছিল। চালকের দিকের দরজা এবং গাড়ির পিছনের দরজাটি (টেলগেট) খোলা অবস্থায় ছিল। পাশাপাশি, পুলিশ জানিয়েছে, দেহটি মাটিতে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন মিলেছে।

এ দিকে, রবিন্সের প্রাক্তন স্ত্রী জানিয়েছেন, তাঁর আগে থেকেই হৃদ্‌রোগের সমস্যা ছিল। রবিন্সের এক মেয়ে রয়েছে এবং ফোল্ডসের তিন পুত্র সন্তার রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন