Haiti massacre

দক্ষিণ আমেরিকার হাইতিতে গণহত্যার অভিযোগ! দুষ্কৃতীদের হামলায় নিহত অন্তত ৭০, হাজারের বেশি ঘরছাড়া

‘গ্রান গ্রিফ গ্যাং’-এর ভয়াবহ হামলায় মহিলা, শিশু-সহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা রায়টার্স সোমবার জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০১:৪৮
Share:

দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে হাইতির মানুষ। —ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ হাইতিতে গণহত্যার অভিযোগ উঠল সশস্ত্র দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে। সে দেশের আর্তিবোনাইত অঞ্চলে পুরনো গোষ্ঠীহিংসার জেরেই এই হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে।

Advertisement

‘গ্রান গ্রিফ গ্যাং’-এর ভয়াবহ হামলায় মহিলা, শিশু-সহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা রায়টার্স সোমবার জানিয়েছে। প্রাণ বাঁচাচে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন বলেও প্রকাশিত প্রতিবেদনে দাবি। গত তিন বছর ধরে হাইতিতে ধারাবাহিক ভাবে গোষ্ঠীহিংসা ও নিরাপত্তাজনিত সঙ্কট চলছে।

হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল এই ঘটনাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু, প্রভাবশালী অপরাধে চক্রের বিরুদ্ধে সে দেশের সরকারের কোনও ব্যবস্থা নেওয়ার সামর্থ্য আছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। পরিসংখ্যান বলছে ২০২৪ সাল থেকে অপরাধ চক্রের হামলায় হাইতিতে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement