Camel Passport

এ বার পাসপোর্ট হবে উটেরও! সৌদি আরবে চালু নয়া ব্যবস্থা, বিষয়টা কী

অভিনব উদ্যোগের নেপথ্যে রয়েছেন আরবের দেশের পরিবেশ, জল ও কৃষি বিভাগের উপমন্ত্রী মনসুর আলমুসাইতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

উটদের জন্য পাসপোর্ট, তাই নাম ‘উট পাসপোর্ট’! ২০৩০ ‘উন্নত আরব’- এর লক্ষ্যে নয়া প্রকল্প আনছে সরকার।

Advertisement

স্থানীয় ও আন্তর্জাতিক ভাবে উটের বাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও বিশেষ ভাবে নিয়ন্ত্রণ, পশুপালন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যেই এই নয়া পদক্ষেপ। অভিনব উদ্যোগের নেপথ্যে রয়েছেন সে দেশের পরিবেশ, জল ও কৃষি বিভাগের উপমন্ত্রী মনসুর আলমুসাইতি। মাইক্রোচিপ ব্যবস্থাতে নথিভুক্ত থাকবে নম্বর, নাম, জন্ম, লিঙ্গ, জাতি ও রঙ, প্রজজন ক্ষমতা -সহ বিভিন্ন তথ্য। থাকবে ছবিও। একই সঙ্গে উল্লেখ থাকবে উটের মালিকের তথ্য।

দফতরের বিবৃতি অনুযায়ী, এই পাসপোর্ট আসলে এমন নথি যাতে উটদের স্বাস্থ্য-সহ বিভিন্ন বিষয়ে যাচাইকৃত তথ্য থাকবে। তাতে নথিভুক্ত থাকবে টিকা ও রোগ সম্পর্কে। আরও জানা গিয়েছে, এই উদ্যোগের নেপথ্যে লক্ষ্য উট প্রজনন শিল্পের উন্নতি ও প্রসার ঘটানো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement