Thomas G DiNanno

গলওয়ানে ভারত-চিন সংঘর্ষের আট দিনের মাথায় গোপনে পরমাণু বোমা পরীক্ষা করেন জিনপিং! দাবি আমেরিকার

চিন পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে, গত বছর ট্রাম্প‌ও এমন‌ ইঙ্গিত দিয়েছিলেন। যদিও তিনি বিস্তারিত কিছুই জানাননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০১
Share:

(বাঁ দিকে) শি জিনপিং এবং থমাস ডিনান্নো (ডান দিকে)। ফাইল চিত্র।

২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গল‌ওয়ানে ভারত-চিন সংঘাতের আনুমানিক এক সপ্তাহ পরে গোপনে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিলেন শি জিনপিং। এমনটাই দাবি করলেন মার্কিন বিদেশ দফতরের আন্ডার সেক্রেটারি থমাস ডিনান্নো। কম ভূকম্পন অনুভূত হবে, এমন একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে এই পরীক্ষা চালানো হয় বলেও দাবি করা হয়েছে।

Advertisement

জেনেভায় অনুষ্ঠিত একটি কর্মসূচিতে বক্তৃতা করার সময় এমন‌ই চাঞ্চল্যকর দাবি করেন ডিনান্নো। চিন পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে, গত বছর ট্রাম্প‌ও এমন‌ ইঙ্গিত দিয়েছিলেন। যদিও তিনি বিস্তারিত কিছুই জানাননি।

২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চিন সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান। প্রাণ হারান চিন সেনার একাধিক সদস্য‌ও। দীর্ঘ ৪৫ বছর পরে ভারত-চিন সেনাবাহিনী এমন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল। ওই ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ত করে তোলে। দীর্ঘ শৈত্য কাটিয়ে বর্তমানে দুই প্রতিবেশী দেশ কাছাকাছি আসতে শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement