Donald Trump

এপস্টিন: আরও চাপে ট্রাম্প

এফবিআই একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছিল ওই মহিলাকে। এক বার তিনি জানিয়েছিলেন, এপস্টিন তাঁকে হয় নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাঁকে পরিচয় করান ট্রাম্পের সঙ্গে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৮:৪২
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আরও কিছু এফবিআই-রিপোর্ট প্রকাশ করল আমেরিকার বিচার বিভাগ। তাতে প্রকাশ্যে এসেছে এক মহিলার সাক্ষাৎকার। জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচয় করিয়ে দিয়েছিলেন মৃত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন। দু’জনেই তাঁকে একাধিক বার যৌন নিগ্রহ করেছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৩ থেকে১৫ বছরের মধ্যে।

এফবিআই একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছিল ওই মহিলাকে। এক বার তিনি জানিয়েছিলেন, এপস্টিন তাঁকে হয় নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাঁকে পরিচয় করান ট্রাম্পের সঙ্গে। এফবিআইকে তিনি জানান, ট্রাম্প তাঁকে বিকৃত যৌনতার জন্য চাপ দিয়েছিলেন। ভয় পেয়ে কিশোরী মেয়েটি তখন কামড়ে দিয়েছিল ট্রাম্পকে। মহিলা জানিয়েছেন, ওই ঘটনার বহু বছর পরেও তাঁর পরিবারের কাছে হুমকি ফোন আসত। মুখ বন্ধ রাখতে বলা হত ফোনে।

ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন, এপস্টিনের কুকর্মের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তিনি এ-ও দাবি করেন, বিচার বিভাগের প্রকাশ করা বহু তথ্য ‘অসত্য’ ও ‘হইচই ফেলতেই করা’। বিরোধী ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ক্ষমতাবলে তাঁর জন্য ক্ষতিকর বহু কিছু চাপা দেওয়ার চেষ্টা করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন