Iran-Israel Conflict

আবু ধাবির আকাশে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বনাম মার্কিন ইন্টারসেপ্টরের ‘লড়াই’! ধ্বংসাবশেষ চাপা পড়ে মৃত্যু ভারতীয়ের

মাঝ আকাশেই ইন্টারসেপ্টর আঘাত হানে ইরানে ক্ষেপণাস্ত্রে। সংঘর্ষের পরে দুই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শহরের সুয়েইহান স্ট্রিটে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ২৩:১৮
Share:

চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবির আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে এক জন ভারতীয় নাগরিক এবং এক জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আর এক জন ভারতীয় আহত হয়েছেন। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরশাহির এক জন এবং জর্ডনের এক নাগরিকও ওই ঘটনায় আহত হন।

Advertisement

এই নিয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধে মোট সাত জন ভারতীয় নাগরিক নিহত হলেন। আবু ধাবি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় সময়মতো সক্রিয় হয়েছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মাঝ আকাশেই ইন্টারসেপ্টর আঘাত হানে ইরানে ক্ষেপণাস্ত্রে। সংঘর্ষের পরে দুই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শহরের সুয়েইহান স্ট্রিটে। তার ফলেই হতাহতের ঘটনা ঘটে। এর জেরে জনবহুল এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ এবং দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে।

আবু ধাবি সরকার বৃহস্পতিবার এক্স পোস্টে লিখেছে, ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল ভাবে প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে ভারতীয় ও পাকিস্তানের দুই নাগরিকের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরশাহির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ৩৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ় ক্ষেপণাস্ত্র এবং ১,৮২৬টি চালকহীন বিমান (ড্রোন) ধ্বংস করেছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। এ পর্যন্ত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হানায় স‌ংযুক্ত আরব আমিরশাহিতে হতহত হয়েছেন ১৬৯ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement