US-Iran War

এ বার ওমান উপসাগরে মার্কিন রণতরীতে ড্রোন হামলা ইরানের! জাহাজ দখলের ‘বদলা’ নিল তেহরান

মার্কিন রণতরীতে ড্রোন হামলার বিষয়ে ইরান কিংবা আমেরিকার তরফে সরাসরি কিছু জানানো হয়নি। হামলায় কতগুলি ড্রোন ব্যবহার করা হয়েছে, রণতরীটির কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলিও এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৩:২১
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ওমান উপসাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরান। ইরানের আধা সরকারি সংবাদসংস্থা ‘তাসনিম নিউজ়’-এর তরফে এমনটাই জানানো হয়েছে। রবিবারই হরমুজ় প্রণালীর কাছে ইরানের একটি পণ্যবাহী জাহাজকে ‘দখল’ করেছিল আমেরিকা। মনে করা হচ্ছে, মার্কিন রণতরীতে হামলা চালিয়ে ‘বদলা’ নিল ইরান।

Advertisement

মার্কিন রণতরীতে ড্রোন হামলার বিষয়ে ইরান কিংবা আমেরিকার তরফে সরাসরি কিছু জানানো হয়নি। হামলায় কতগুলি ড্রোন ব্যবহার করা হয়েছে, রণতরীটির কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলিও এখনও স্পষ্ট নয়।

মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড রবিবার রাতে জানায়, ইরানের বান্দার আব্বাস বন্দরের দিকে যাচ্ছিল একটি জাহাজ। তাতে ইরানের পতাকা ছিল এবং পণ্য পরিবহণ করা হচ্ছিল। তা লক্ষ্য করে গুলি চালানো হয়। তার পরেই ইরানের সেনা পাল্টা হুঁশিয়ারি দেয়। ইরানের সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘আমি সতর্ক করছি, ইরানের সশস্ত্র বাহিনী শীঘ্রই এর জবাব দেবে এবং মার্কিন সেনার এই সশস্ত্র ছিনতাইয়ের বদলা নেবে।’’

Advertisement

হরমুজ় প্রণালীর কাছে কী ভাবে ইরানের পণ্যবাহী জাহাজ দখল করে নেওয়া হল, তার বর্ণনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ়ে অবরোধ চালাচ্ছে আমেরিকা। ট্রাম্পের দাবি, অবরোধ ভঙ্গ করার চেষ্টা করেছিল ইরানের ওই জাহাজ। বার বার নিষেধ করা সত্ত্বেও কথা শোনেনি। তাই জাহাজটি লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হয়। তার পর তা দখল করে নেওয়া হয়। মার্কিন হামলায় ইরানি জাহাজের ইঞ্জিন রুমে বড় গর্ত হয়ে গিয়েছে বলেও ট্রাম্প দাবি করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement