US-Iran Conflict

তেহরানের সরকারি ভবনে হামলা ইজ়রায়েলের? আরও এক পরমাণুকেন্দ্র ক্ষতিগ্রস্ত? নিশানায় ইরানের সেনাবাহিনীর সদর দফতরও

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হয়েছেন আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেই। সোমবার খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে তাঁর নাম ঘোষণা করেছে তেহরান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৬:২০
Share:

বাহরিনে হামলা ইরানের। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২৩:১৩ key status

ক্ষতিগ্রস্ত ইস্পাহান পরমাণুকেন্দ্র?

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ইস্পাহান পরমাণুকেন্দ্রের মূল স্থাপনা অক্ষত থাকলেও পুরোপুরি ক্ষতি এড়ানো যায়নি। পরমাণুকেন্দ্রের কাছে দু’টি ভবনে ক্ষতি হয়েছে। পরমাণুকেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণের কোনও আশঙ্কাও নেই। এমনই জানাল রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তবে হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মঙ্গলবারই ইস্পাহানে পরমাণুকেন্দ্রের কাছে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তার পর থেকেই উদ্বেগ দানা বাঁধতে থাকে।

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২৩:০৭ key status

জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ে চিন্তায় ব্রিটেন

পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সঙ্কটের সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতি কী ভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে চিন্তিত অনেক দেশই। ব্রিটেন মনে করে, পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া উত্তেজনা কমলেই এই সমস্যার সমাধান সম্ভব।

Advertisement
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২৩:০৪ key status

তেহরানে সরকারি ভবনে হামলা!

ইজ়রায়েল জানিয়েছে, তারা ইরান জুড়ে হামলা চালাচ্ছে। তেহরানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। তেহরানে থাকা বিভিন্ন সরকারি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি ইজ়রায়েলি সেনার। নিশানায় ইরান সেনার ‘এলিট ফোর্স’ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-র সদর দফতর।

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২১:০৭ key status

ইজ়রায়েলে জখম ভারতীয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ বার ইজরায়েলে আহত হয়েছেন এক ভারতীয়। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, রবিবার ক্ষেপণাস্ত্রের ধারালো টুকরো ওই ব্যক্তির গলায় ঢুকে গিয়েছে। তেল আভিভের একটি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৯:১৪ key status

মার্কিন অভিযানের লক্ষ্য?

আমেরিকা কেন ইরানের বিরুদ্ধে বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, তা আবার স্পষ্ট করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তারা জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র এবং নৌবাহিনী ধ্বংসকরাই তাদের উদ্দেশ্য।

Advertisement
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৯:১২ key status

যুদ্ধ কবে শেষ?

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ় জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ কবে শেষ হবে, তা নির্ভর করছে তেহরানের উপর।

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৮:০৫ key status

কাতারে ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে। তবে কাতারবাসীর জন্য সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৮:০২ key status

বেইরুটে বিমান হামলা

লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণ প্রান্তে ‘এয়ার স্ট্রাইক’ করল ইজ়রায়েল।

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৮:০০ key status

আমিরশাহিতে ড্রোন হামলা

শুধু বাহরিন নয়, সংযুক্ত আরব আমিরশাহিতেও একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছ ইরান।

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৭:৫৮ key status

বাহরিনে হামলা

বাহরিনে আবার নতুন করে হামলা শুরু করল ইরান। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে পশ্চিম এশিয়ার এই ছোট্ট দেশে। সাইরেনের শব্দ শোনা যাচ্ছে বাহরিনের বিভিন্ন দিকে।

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৭:০৮ key status

ইরানে ‘বৃহত্তর’ হামলা শুরু করল ইজ়রায়েল

ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে মোজতবার নাম ঘোষণার পর থেকেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। নতুন নেতার প্রতি আনুগত্য দেখাতে তাঁরা জড়ো হন। তার মধ্যেই ইরান জুড়ে হামলা শুরু করল ইজ়রায়েল।

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৬:১৯ key status

ইজ়রায়েলে অব্যাহত ইরানি হামলা

ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। উত্তর ইজ়রায়েলে হাফিয়া বন্দর এলাকায় সাইরেন বাজছে। সে দেশের সরকার জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন ইজ়রায়েলির মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর সে দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৬:১৯ key status

মোজতবাকে শুভেচ্ছা পুতিনের!

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হয়েছেন আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেই। সোমবার খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে তাঁর নাম ঘোষণা করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতাকে এ বার শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন আত্মবিশ্বাসী যে মোজতবা তাঁর বাবার ছেড়ে যাওয়া কাজ এগিয়ে নিয়ে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement