—প্রতিনিধিত্বমূলক ছবি।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানের নতুন ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা আর নেই। যদিও নেতানিয়াহুর এই দাবি উড়িয়ে ইরানের পাল্টা দাবি, তারা এখনও ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
মধ্য ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হানা ইরানের। হামলা রুখতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করেছে ইজ়রায়েলের সামরিক বাহিনী।
শুক্রবার সকাল থেকে পারসিক নববর্ষ নওরুজ়ে মেতে উঠেছেন ইরানের বাসিন্দারা। তার মধ্যেই সে দেশের রাজধানী তেহরানে আকাশপথে হামলা চালাল ইজ়রায়েল। তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে।
সৌদি আরবেও ড্রোন হামলা ইরানের। তবে ইরানের বেশ কয়েকটি ড্রোনকে গুলি করে নামিয়েছে রিয়াধ।
ফের কুয়েতের তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরান। কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলক সংস্থা কেপিসি জানিয়েছে, তাদের মিনা আল-আহমদি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন ধরে যায়। যদিও এই হামলায় আপাতত কেউ হতাহত হননি। আগুন নেবানোর কাজ শুরু হয়েছে। কর্মীদের সুরক্ষায় তেল শোধনাগারটির কয়েকটি ইউনিট বন্ধ রাখা হয়েছে।