মুক্ত ২১৯ মৎস্যজীবী

২১৯ জন ভারতীয় মৎস্যজীবীকে বৃহস্পতিবার মুক্তি দিল পাকিস্তান। জেল সূত্রের খবর, পাক অভ্যন্তরীণ মন্ত্রকের নির্দেশে গত ১০ দিনে মোট ৪৩৯ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়েছে পাকিস্তানের মালির জেল থেকে।

Advertisement
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ০২:৩৪
Share:

২১৯ জন ভারতীয় মৎস্যজীবীকে বৃহস্পতিবার মুক্তি দিল পাকিস্তান। জেল সূত্রের খবর, পাক অভ্যন্তরীণ মন্ত্রকের নির্দেশে গত ১০ দিনে মোট ৪৩৯ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়েছে পাকিস্তানের মালির জেল থেকে। সেপ্টেম্বরে উরি হামলার পর দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকলেও সৌজন্যের অঙ্গ হিসেবে গত ২৫ ডিসেম্বর ২২০ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেয় পাকিস্তান। বৃহস্পতিবার মুক্ত মৎস্যজীবীদের ওয়াঘা সীমান্ত পেরিয়ে ভারতীয় প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখনও পাকিস্তানে জেলবন্দি ১১০ জন মৎস্যজীবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement