— ফাইল চিত্র।
এতিহাদ এয়ারওয়েজ ৬ থেকে ১৯ মার্চ দফায় দফায় ফের চালু করবে বাণিজ্যিক বিমান পরিষেবা। তবে সেই পরিষেবা হবে ‘সীমিত’। জানা গিয়েছে দিল্লি, কায়রো, আবুধাবি, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস ও মস্কো-সহ বিভিন্ন জায়গায় যাওয়ার বিমান পাওয়া যাবে।
ড্রোন ও ব্য়ালেস্টিক হামলা চালিয়ে ইরানের বাঙ্কার, সেনা ঘাঁটি, রণতরী-সহ দু’শো জায়াগায় আঘাত হেনেছে আমেরিকা। এমনটাই দাবি মার্কিন বাহিনীর। আরও দাবি, পরবর্তী লক্ষ্য, ক্ষেপনাস্ত্র উৎপাদন ক্ষমতা ধ্বংস করার।
ইরানের দাবি, তেহরানের আজ়াদি স্পোর্টস কমপ্লেক্সেও হামলা চালিয়েছে আমেরিকা ও ইজ়রায়েল। অসামরিক ক্ষেত্রে হামলা চালানোর নিন্দা জানিয়েছে ইরান।
ইরানের সঙ্গে যুদ্ধের সময়সীমা নির্ধারণ করবে আমেরিকা। এমনটাই দাবি করলেন আমেরিকার প্রতিরক্ষা সচিব।
কিউবা প্রসঙ্গেও হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। বললেন, ‘‘শেষ করতে চাই।’’ এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘‘শুধু সময়ের অপেক্ষা।’’
ট্রাম্পের দাবি, এক এক ঘণ্টায় ইরানের ড্রোন ও ক্ষেপনাস্ত্র তৈরির বিভিন্ন ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ, বিশ্বের বিভিন্ন দেশের ইরানি কূটনীতিকদের ও দুই বাহিনীর কমান্ডারদের ‘সরে যেতে হবে।’ ‘আশ্রয় প্রার্থনা’ করার কথাও বলেছেন ট্রাম্প। নির্দেশ অমান্য হলে ‘মৃত্যু’ হতে পারে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে। আহত ৬৮৩ জন।
লেবাননের বেকা উপত্যকা ও দক্ষিণ বেরুর ঘোবেরিতে হামলা চলায় ইজ়রায়েল বাহিনী। বেকা অঞ্চলে নেতানিয়াহু বাহিনীর অভিযানে ৫ বছরের এক বালিকা ও ৭ বছরের এক বাল-সহ মোট চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
নিরাপত্তাজনিত কারণে তেহরানে সাময়িরভাবে দূতাবাস বন্ধ রাখছে ইটালি। দূতাবাসের আধিকারিক ও কর্মীদের নিরাপদস্থানে সরানো হচ্ছে।
কুর্দিস্তানের দোহুকে ড্রোন হামলায় আমেরিকা পরিচালিত একটি তেলের খনিতে আগুন লেগে যায়।
স্পেনের প্রেসিডেন্ট পেড্রো স্যাঞ্চেজ কথা বলেছেন লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে। লেবাননের প্রতি সমর্থন জানিয়েছে স্পেন। যুদ্ধ বন্ধের দাবি তুলেছেন তিনি।
আমেরিকার স্বরাষ্ট্র দফতরের প্রধান ক্রিস্টি নোয়েমকে অপসারণ করলেন আমেরিকার প্রেসিডেন্ট। সমাজমাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন ট্রাম্প। আগামী ৩১ মার্চ ক্রিস্টির পদে বসছেন মার্কওয়েন মুলিন।
ইজ়রায়েলের তরফে দাবি করা হয়েছে আমেরিকা ও ইজ়রায়েলের বাহিনী ইরানের প্রায় সমস্ত আকাশ দখল করে ফেলেছে। দাবি, ২৪ ঘণ্টার মধ্য়ে তেহরান পৌঁছোনোর রাস্তা তৈরি হয়ে যাবে। ইরানের ৮০ শতাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলেও দাবি ইজ়রায়েলের।
আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়োর সঙ্গে কুয়েতের বিদেশমন্ত্রী শেখ জাররাহ জাবের আল আহমেদ আল সাবার ফোনালাপ হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিল, ইরানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পারস্পরিক যৌথ সহযোগিতা।
কুয়েতে ইরানের হামলার পরে আমেরিকার বিদেশমন্ত্রক কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ রাখার ঘোষণা করে।
ইরানের বিরুদ্ধে কুর্দি বাহিনীর অভিযানকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুদ্ধ পরিস্থিতিতে নাগরিকেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জরুজ়ালেমের আল-আকসা মসজিদে শুক্রবার নমাজ পড়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইজ়রায়েল প্রশাসন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলনস্কি দাবি করেছেন, ইরানের ড্রোনের মোকাবিলা করতে ইউক্রেনের সাহায্য চেয়েছিল আমেরিকা। সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেন।
লেবাননে বোমাবর্ষণের পরিমাণ বাড়িয়েছে ইজ়রায়েল। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ লেবানন ছেড়ে সিরিয়ায় পালাচ্ছেন।