Indians Attacked in Israel

ইজ়রায়েলে দুই ভারতীয়কে মারধর, ‘জাতিবিদ্বেষের’ ঘটনা বলে সন্দেহ, হামলার ছক কষা হয়েছিল হোয়াট্সঅ্যাপে

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তেল আভিঊ থেকে ৫০ কিলোমিটার দূরে আশকেলন নামে একটি শহরে। গাজ়া সংলগ্ন এই শহরটি। ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এই হামলা পরিকল্পিত এবং জাতিবিদ্বেষের ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৪
Share:

(বাঁ দিকে) হামলাকারীরা। (ডান দিকে) ভারতীয়দের মারধর করা হচ্ছে বলে দাবি। ছবি: সংগৃহীত।

ইজ়রায়েলে দুই ভারতীয়ের উপর হামলা ঘটনা ঘটল। ইজ়রায়েলি সংবাদমাধ্য ‘কান’ একটি ভিডিয়ো প্রকাশ করেছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সেখানে দুই ভারতীয়কে অনুসরণ করতে দেখা গিয়েছে চার জনকে। প্রত্যেকের মাথা ঢাকা ছিল। একটি পার্কের কাছে দুই ভারতীয় যেতেই আরও কয়েক জনকে দেখা যায়। দুই ভারতীয়ের এক জনকে বাধা দেওয়ার চেষ্টা করেন হামলাকারীরা। তার পরই শুরু হয় মারধর।

Advertisement

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তেল আভিঊ থেকে ৫০ কিলোমিটার দূরে আশকেলন নামে একটি শহরে। গাজ়া সংলগ্ন এই শহরটি। ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এই হামলা পরিকল্পিত এবং জাতিবিদ্বেষের ঘটনা। আরও দাবি করা হয়েছে, হোয়াট্‌সঅ্যাপে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। তবে দুই ভারতীয়ের পরিচয় জানা যায়নি। শুধু তা-ই নয়, হামলাকারীদের চিহ্নিতও করা যায়নি বলে দাবি।

কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জরুরি ভিত্তিতে দেখার জন্য অনুরোধ করেছেন। শুধু তা-ই নয়, আক্রান্তদের কী পরিস্থিতি সেই বিষয়টি দেখার জন্যও অনুরোধ করা হয়েছে। তবে ভারতীয়দের উপর কেন হামলা করা হল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement