Donald Trump Warns Democrats

বিমানবন্দরের নিরাপত্তায় অর্থবরাদ্দ নিয়ে মার্কিন কংগ্রেসে বিরোধিতার মুখে ট্রাম্প, হুঁশিয়ারি দিলেন ডেমোক্র্যাটদের

অবৈধ অভিবাসন ও চোরাচালান প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত আইসিই এজেন্টরা বিমানবন্দর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও গ্রেফতার অভিযান চালায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ২৩:২৩
Share:

ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার হুমকি দিয়েছেন যে, কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যেরা যদি অবিলম্বে বিমানবন্দর নিরাপত্তার জন্য অর্থ বরাদ্দে সম্মত না হন, তবে তিনি আমেরিকার বিমানবন্দরগুলিতে ‘ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট’ (আইসিই) মোতায়েন করবেন।

Advertisement

ট্রাম্প শনিবার সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমি আমাদের মেধাবী এবং দেশপ্রেমিক আইসিই এজেন্টদের বিমানবন্দরগুলিতে পাঠাব। যেখানে তারা এমন নিরাপত্তার ব্যবস্থা করবে যা আগে কেউ কখনও দেখেনি।’’ আইসিই এজেন্টদের কার্যকলাপ নিয়ে সম্প্রতি নানা প্রশ্ন উঠেছে আমেরিকায়। সেই আবহেই এই হুমকি দিয়েছেন ট্রাম্প।

প্রসঙ্গত, অবৈধ অভিবাসন ও চোরাচালান প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত আইসিই এজেন্টরা বিমানবন্দর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও গ্রেফতার অভিযান চালায়। যা নিয়ে অনেক সময়ই আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি কংগ্রেসে প্রশ্ন তুলেছেন বিরোধী ডেমোক্র্যাট সদস্যেদের একাংশ। সম্প্রতি মুখোশ পরা আইসিই এজেন্টদের অভিযান এবং অনিয়মের অভিযোগ ঘিরে বিতর্ক ও আইনি সংস্কারের দাবিও উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement