Viral Video

ছোট্ট কুকুরছানার চোখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিচ্ছেন মহিলা! ধিক্কার নেটদুনিয়ায়

এ ভাবেই বেশ কয়েকবার কুকুরছানার চোখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিলেন ওই মহিলা। আর ছ্যাঁকা খেতেই অসহায় কুকুরছানাটিকে দেখা গেল যন্ত্রণায় ছটফট করতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:০০
Share:

কুকুরছানার চোখে সিগারেটের ছ্যাঁকা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

কালো টি-শার্ট পরে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে রয়েছেন এক মহিলা। তাঁর এক হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট। অন্য হাতে তিনি ধরে রয়েছেন ছোট্ট একটি কুকুর ছানাকে। চেয়ারে বসে মনের সুখে ধূমপান করছেন তিনি। কিন্তু ধূমপান করতে করতেই বাঁ-হাতে ঘাড় চেপে ধরে থাকা কুকুরছানাটির চোখে দিলেন সিগারেটের ছ্যাঁকা। আর ককিয়ে উঠলো ছানাটি। তার পর আবার নিজে সিগারেট টানলেন ওই মহিলা। তার পর আবার কুকুরছানার চোখে ছ্যাঁকা। এ ভাবেই বেশ কয়েকবার কুকুরছানার চোখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিলেন ওই মহিলা। আর ছ্যাঁকা খেতেই অসহায় কুকুরছানাটিকে দেখা গেল যন্ত্রণায় ছটফট করতে। কিন্তু ওই মহিলা নির্বিকার।

Advertisement

২ মিনিট ১৯ সেকেন্ডের এ রকমই একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশের হোয়াটস অ্যাপ গ্রুপে। সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেন এজিম লি নামের এক ব্যক্তি। তিনি ওই ভিডিয়ো শেয়ার করে মালয়েশিয়ান পুলিশের কাছে ওই মহিলাকে গ্রেফতারের দাবি জানান। তার পরই ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

যদিও ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে, ওই মহিলার পরিচয় কী, তা অবশ্য এখনও জানা সম্ভব হয়নি। তবে সিঙ্গাপুরের এক দল মানুষ মনে করছেন এই ঘটনা সেখানেই ঘটেছে। এ হেন পৈশাচিক আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় ওই মহিলাকে ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা।

Advertisement

আরও পড়ুন: রাস্তায় সার দিয়ে পড়ে রয়েছে কাঁচা মুরগির মাংস! কী হল তার পর?

আরও পড়ুন: সহানুভূতি আদায়ে পা ভাঙার নাটক করছে কুকুর! দেখুন কী ভাবে...

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement