শিশুদের নাম চাইল আদালত

তাঁরই ‘জ়িরো টলারেন্স’ নীতি মেনে শরণার্থী শিশুদের আলাদা করে দেওয়া হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০৩:১৮
Share:

ছবি: এএফপি।

তাঁরই ‘জ়িরো টলারেন্স’ নীতি মেনে শরণার্থী শিশুদের আলাদা করে দেওয়া হয়েছিল। সমালোচনার মুখে পড়ে পিছু হটেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ক্যালিফোর্নিয়ার এক বিচারক নির্দেশ দিয়েছেন, এক রাতের মধ্যে পরিবারে-বিচ্ছিন্ন পাঁচ বছরের নীচে সমস্ত শিশুর নামের তালিকা জমা দিতে হবে আদালতের কাছে।

Advertisement

২৬ জুন বিচারক ডেনা সাবরো নির্দেশ দিয়েছিলেন, ১৪ দিনের মধ্যে পাঁচ বছরের নীচে সমস্ত বাচ্চাকে ফেরাতে হবে। তার উপরে যারা, তাদের জন্য বরাদ্দ ৩০ দিন। প্রশাসন তখন আর একটু সময় চেয়েছিল। এ দিন প্রশাসন জানিয়েছে, বেশ কয়েকশো শিশুকে মা-বাবাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাকিও অনেক। পরিস্থিতি এমন হয়েছে যে, ডিএনএ পরীক্ষা করে মা-বাবা খুঁজতে হচ্ছে। স্বাস্থ্য ও মানবাধিকার সংক্রান্ত দফতরের সেক্রেটারি অ্যালেক্স আজ়ার এ দিন বলেন, ‘‘পরিবার-বিচ্ছিন্ন আড়াই হাজার শিশু ছাড়াও বহু কমবয়সি আটক রয়েছে। পরিস্থিতি সামলাতে সময় লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement