CBSE Board Exam 2026 Cancelled

দ্বাদশ শ্রেণির সমস্ত পরীক্ষা বাতিল করল সিবিএসসি, পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত

ইরান, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, বাহারিন, কাতার, সৌদি আরবের মতো সাতটি দেশে ১০ এপ্রিল পর্যন্ত সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করল বোর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৩:৫১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বড় সিদ্ধান্ত নিল সিবিএসই। ইরান ও ইজ়রায়েল-আমেরিকার মধ্যে সংঘর্ষের ফলে পশ্চিম এশিয়ার একাধিক দেশে দ্বাদশ শ্রেণির সমস্ত পরীক্ষা বাতিল করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।

Advertisement

ইরান, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, বাহারিন, কাতার, সৌদি আরবের মতো সাতটি দেশে ১০ এপ্রিল পর্যন্ত সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করল বোর্ড। বিজ্ঞপ্তিতে পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছে আগে যে পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছিল সেগুলিও আর নতুন করে নেওয়া হবে না। পরবর্তী কী পদক্ষেপ করা হবে, তা ওই দেশের স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

কী ভাবে ওই সাতটি দেশের সিবিএসই-র ফলঘোষণা করা হবে তা-ও পরবর্তীতে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বর্তমানে এই সাতটি দেশে সিবিএসই অনুমোদিত স্কুলের সংখ্যা ১৫৫ বেশি। বহু প্রবাসী ভারতীয়ের সন্তান এখানে পড়াশোনা করে। ইতিমধ্যে ১৭ এবং ২৮ ফেব্রুয়ারি বেশ কিছু পরীক্ষা নেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। কিন্তু তার পর পরিস্থিতির অবনতি হওয়ায় ধাপে ধাপে দশম শ্রেণির এবং পরবর্তী দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করল সিবিএস‌ই।

Advertisement
আরও পড়ুন