Diploma course for 12th pass

উচ্চ মাধ্যমিকের পরই ভাস্কর্য এবং সাঁওতালি সংস্কৃতি নিয়ে পড়ার সুযোগ, ভর্তি হবেন কী ভাবে?

দ্বাদশ উত্তীর্ণদের জন্য এক বছরের ডিপ্লোমার ব্যবস্থা করেছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। আগ্রহীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:১০
Santali Folk and Sclupture.

ছবি: সংগৃহীত।

বাকুঁড়া বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা করার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সাঁওতালি ফোক এবং ভাস্কর্য নিয়ে এক বছরের ডিপ্লোমা কোর্সে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

যাঁরা দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই কোর্সগুলি করার জন্য আবেদন জানাতে পারবেন। মোট এক বছরের মধ্যে ক্লাস সম্পূর্ণ হবে। ২০২৫-এর জানুয়ারিতে ক্লাস শুরু হবে এবং চলবে ডিসেম্বর পর্যন্ত।

সাঁওতালি ফোক নিয়ে যাঁরা পড়তে চান, তাঁদের কোর্স ফি হিসাবে ৫,৪৫০ টাকা দিতে হবে। ভাস্কর্য নিয়ে পড়তে আগ্রহীদের কোর্স হিসাবে ৯,৪৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনের জন্য আলাদা করে ১০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের জন্য অনলাইনে পোর্টাল চালু রাখা হবে ৪ জানুয়ারি পর্যন্ত। মেধাতালিকা প্রকাশিত হবে ৭ জানুয়ারি। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ১৪ জানুয়ারির মধ্যে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন