AIBE 21 Registration 2026

পেশাদার আইনজীবী হওয়ার পরীক্ষায় বসতে চান! আবেদন প্রক্রিয়া শুরুর দিন ঘোষণা বিসিআই-এর

আইনজীবী হিসাবে স্বীকৃতি অর্জনের জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)-এর তরফে অল ইন্ডিয়া বার এগ্‌জ়ামিনেশন (এআইবিই)-এর ২১ তম সংস্করণের আয়োজন করা হবে। চলতি বছরের পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছে বিসিআই। জানানো হয়েছে, পরীক্ষার দিন এবং আবেদনের সময়সীমা।

Advertisement

বিসিআই জানিয়েছে, আগামী ৭ জুন দেশ জুড়ে এআইবিই-র আয়োজন করা হবে। এ জন্য ১১ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ৩০ এপ্রিল আবেদনের শেষ দিন। আবেদনমূল্য জমা দেওয়া যাবে মে মাস পর্যন্ত। আবেদনপত্রে ভুল থাকলে তা ৩ মে সংশোধন করা যাবে। ২২ মে পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। পরীক্ষার প্রশ্নপত্র হবে এমসিকিউধর্মী।

পরীক্ষার্থীদের এ জন্য allindiabarexamination.com-এ গিয়ে আবেদন জানাতে হবে। আইনজীবী হিসাবে যোগ্যতা অর্জনের জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

উল্লেখ্য, যে সব পড়ুয়া বিসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বা পাঁচ বছরের এলএলবি ডিগ্রি অর্জন করে আইনজীবী হিসাবে করতে চান, তাঁদের পেশাগত যোগ্যতা যাচাই করা হয় এআইবিই-র মাধ্যমে।

Advertisement
আরও পড়ুন