CBSE OSM Controversy

পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য বিক্রি হচ্ছে অনলাইনে! নয়া অভিযোগে আতঙ্কিত শিক্ষামহল

ওই সব ওয়েবসাইটগুলিতে পরীক্ষা অনুযায়ী তথ্য বিক্রির মূল্যও নির্ধারিত রয়েছে। এ ছাড়াও তাতে ই-কমার্স সংস্থার মতো ‘অ্যাড টু কার্ট’ বিকল্পের ব্যবস্থাও নাকি রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৪:৫১

ছবি: এআই সহায়তায় প্রণীত।

ওয়েবসাইট-এর মাধ্যমে পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করা হচ্ছে, উঠছে এমনই অভিযোগ। জানা গিয়েছে, ওই ওয়েবসাইটগুলির সাহায্যে সিবিএসই, নিট, জয়েন্ট পরীক্ষার্থীদের জন্য আলাদা আলাদা দরও ঠিক করা হয়েছে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন পরীক্ষার্থীরা।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, লিঙ্কডইন প্রোফাইলে এক উদ্যোগপতি অভিযোগ করেন, তিনটি আলাদা আলাদা ওয়েবসাইট-এর মাধ্যমে হাজার টাকার বিনিময়ে সিবিএসই, নিট, জেইই পরীক্ষার্থীদের নাম, ফোন নম্বর, অভিভাবকদের তথ্য দেদার বিক্রি করা হচ্ছে। যদিও ওই পোস্টের সততা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

জানা গিয়েছে, ওই সব ওয়েবসাইটগুলিতে পরীক্ষা অনুযায়ী তথ্য বিক্রির মূল্যও নির্ধারিত রয়েছে। এ ছাড়াও তাতে ই-কমার্স সংস্থার মতো ‘অ্যাড টু কার্ট’ বিকল্পের ব্যবস্থাও নাকি রয়েছে। এই ঘটনার অবিলম্বে তদন্ত করা প্রয়োজন বলে দাবি করেছেন ওই উদ্যোগপতি।

পরীক্ষার্থীদের তথ্য ফাঁস হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে জেইই অ্যাডভান্সড-এর ফলপ্রকাশের পরই এক সাইবার সুরক্ষা গবেষক অভিযোগ করেন, পরীক্ষার্থীদের নথি অনলাইনে দেখা যাচ্ছে। প্রথমে ঘটনার দায় স্বীকার করে নেয় আইআইটি রুরকি। পরে সাময়িক ভাবে যান্ত্রিক ত্রুটি হয়েছে বলে দাবি করে ওই প্রতিষ্ঠান।

Advertisement
আরও পড়ুন