Calcutta University

অর্থ বিভাগের গড়িমসিতে আটকে গবেষণা! অভিযোগ খতিয়ে দেখতে কমিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে

শিক্ষকদের একাংশ নির্দিষ্ট ভাবে অভিযোগ করেছিলেন, নতুন কোনও প্রকল্প পাওয়ার জন্য আবেদন করতেই গেলে তাঁদের কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় আগের প্রকল্পের ইউসি দেয়নি, তাই আর কোনও প্রকল্পে টাকা দেওয়া হবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৭:৩৭
কলকাতা বিশ্ববিদ্যালয় ।

কলকাতা বিশ্ববিদ্যালয় । ছবি: সংগৃহীত।

অর্থ বিভাগের উঠেছে গড়িমসির অভিযোগ। খতিয়ে দেখতে এ বার তদন্ত কমিটি গঠন করলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, শিক্ষকদের একাংশ অর্থ বিভাগের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, নিয়ম অনুযায়ী কোনও প্রকল্পের টাকা পেতে হলে আগের প্রকল্পের হিসাব দাখিল করতে হয়। সে জন্য প্রয়োজন ইউসি (ইউটিলাইজেশন সার্টিফিকেট)। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগ সেই শংসাপত্র দিতেই মাসের পর মাস পার করে দেয়। এ কারণে বহু ক্ষেত্রেই পরের প্রকল্পের টাকা পাওয়া যাচ্ছে না। বার বার অফিসে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয়েছে বলেও অভিযোগ। গবেষণা করতে গিয়ে কার্যত বিপাকে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক শিক্ষক।

শিক্ষকদের একাংশ নির্দিষ্ট ভাবে অভিযোগ করেছিলেন, নতুন কোনও প্রকল্প পাওয়ার জন্য আবেদন করতেই গেলে তাঁদের কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় আগের প্রকল্পের ইউসি দেয়নি, তাই আর কোনও প্রকল্পে টাকা দেওয়া হবে না। এই পরিস্থিতি শুধু বিশ্ববিদ্যালয় নয় গোটা রাজ্যের অপমান বলেই দাবি তাঁদের।

পাশাপাশি শিক্ষকদের পদোন্নতির জন্যেও নানা গবেষণা ও প্রকল্পের কাজ করতে হয়। তাঁরাও বেশ সমস্যায় পড়েছেন। আবার যে সব শিক্ষকদের আর পদোন্নতির প্রয়োজন নেই তাঁরা এই পদ্ধতির মধ্যে আর যেতেই চাইছেন না। তার ফলে আখেরে কমে যাচ্ছে গবেষণার কাজ। শিক্ষকদের অভিযোগ ছিল, এই পরিস্থিতির জন্যে গোটা উচ্চশিক্ষা ব্যবস্থার উপরেই প্রভাব পড়ছে।

বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, এ ভাবে চলতে থাকলে গবেষণার উপরে প্রভাব পড়বে। শিক্ষকদের সব অভিযোগ খতিয়ে দেখে তদন্ত কমিটি রিপোর্ট দেবে। তারপরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতি কোনও ভাবেই কাম্য নয়।

Advertisement
আরও পড়ুন