ICSI CS December 2025 Result

সিএস প্রফেশনাল এবং এগ্‌জ়িকিউটিভ-এর ফল ঘোষিত, কী ভাবে দেখবেন ফলাফল?

গত বছর ২২ থেকে ২৯ সিএস-এর প্রফেশনাল এবং এগ্‌জ়িকিউটিভ পরীক্ষা গ্রহণ করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কোম্পানি সেক্রেটারি (সিএস) কোর্স-এর চূড়ান্ত পর্যায় প্রফেশনাল-এর ফলঘোষণা হল। বুধবার দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই) প্রকাশ করে ফলাফল। এ দিনই ঘোষণা করা হবে কোর্সের ইন্টারমিডিয়েট পর্যায় এগ্‌জ়িকিউটিভ-এর ফলাফলও।

Advertisement

গত বছর ২২ থেকে ২৯ সিএস-এর প্রফেশনাল এবং এগজ়িকিউটিভ পরীক্ষা গ্রহণ করা হয়। দেশের বাছাই করা কেন্দ্রে খাতায় কলমে পরীক্ষার আয়োজন করা হয়। ২০২২ সালের পাঠ্যক্রম মেনেই পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত করা হয়।

আইসিএসআই-এর তরফে ঘোষণা করা হয়েছে, প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণেরা পরীক্ষার ফল অনলাইনে যেমন দেখতে পাবেন। তেমনি তাঁদের রেজিস্ট্রেশন ফর্মে উল্লিখিত ঠিকানাতেও পাঠানো হবে ফলাফলের প্রতিলিপি। অন্য দিকে, এগ্‌জ়িকিউটিভ-এর ফলাফল শুধু মাত্র অনলাইনেই দেখার সুযোগ পাওয়া যাবে।

কী ভাবে ফলাফল দেখবেন?

১। পরীক্ষার্থীদের icsi.edu ওয়েবসাইটে যেতে হবে।

২। সেখানে ‘হোমপেজ’ থেকেই রেজ়াল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। লিঙ্কে ক্লিক করে নিজেদের রোল নম্বর এবং লগ ইন সংক্রান্ত তথ্য দিলেই স্ক্রিনে ফলাফল দেখা যাবে।

৪। পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের পাশাপাশি প্রতি বিষয়ে প্রাপ্ত নম্বরও দেখা যাবে।

৫। পরীক্ষার্থীরা চাইলে এটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন