PG Admission 2026

ডিজ়াইন-সহ একাধিক বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ, কোথায় ভর্তি হতে পারবেন! কী ভাবে আবেদন?

মাস্টার অফ টেকনোলজি (এমটেক), মাস্টার অফ আর্টস (এমএ), মাস্টার অফ সায়েন্স (এমএস) এবং মাস্টার অফ ডিজ়াইন (এমডেজ়) ডিগ্রির অধীনে বিভিন্ন বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৩:৫০
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।

এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর পড়তে আগ্রহী? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি ওই বিষয়টি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের তরফে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মাস্টার অফ সায়েন্স (এমএস) ডিগ্রি কোর্স করানো হবে। ওই বিষয়ের জন্য ১৮টি আসন বরাদ্দ করা হয়েছে।

Advertisement

এর পাশাপাশি, মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রির অধীনে সিভিল, মেকানিক্যাল, কেমিক্যাল, বায়োসায়েন্সেস অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রো অ্যান্ড রুরাল টেকনোলজি, রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, ডেটা সায়েন্স, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়গুলি পড়ানো হবে। উল্লিখিত বিষয়ের জন্য ২০ থেকে ১৩০টি করে আসন বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়াও মাস্টার অফ আর্টস-এর (এমএ) অধীনে লিবারেল আর্টস, ডেভেলপমেন্ট স্টাডিজ় নিয়ে পড়ার সুযোগ থাকছে। মাস্টার অফ ডিজ়াইন (এমডেজ়) কোর্সটিও আইআইটি, গুয়াহাটি থেকে করতে পারবেন। এ ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ৩৩ থেকে ৯০টি আসন।

ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে যাঁরা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হয়েছেন, তাঁদের আবেদন গ্রহণ করা হবে। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। বিজ্ঞান এবং কলা শাখায় স্নাতকেরা এমএ এবং এমএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এমডেজ়-এর ক্ষেত্রে আন্ডারগ্র্যাজুয়েট কমন এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন ফর ডিজ়াইন প্রবেশিকায় পাশ করা জরুরি।

আগ্রহীদের অনলাইন মাধ্যমে ১৫ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের বাছাই পর্ব ৫ মে থেকে ২৫ জুন পর্যন্ত চলবে। জুলাই মাস থেকে ক্লাস শুরু হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন