—প্রতীকী ছবি।
১৪৩৩ বঙ্গাব্দে পা রাখলাম আমরা। হিন্দু বাঙালিদের যে কোনও শুভ অনুষ্ঠান বাংলা বছরের পঞ্জিকা অনুসারেই হয়ে থাকে। বিয়ের ক্ষেত্রেও এই একই নিয়ম মানা হয়। বাঙালি হিন্দুর বিয়ে মানেই এলাহি আয়োজন। তা সে ঘরোয়া ভাবে হোক বা সামাজিক ভাবে, হিন্দু বিয়ের অনুষ্ঠান কখনও ছিমছাম হয় না। নানা জিনিসের প্রয়োজন পড়ে। তাই বিয়ের বেশ কয়েক মাস আগে থেকে কেনাকাটা শুরু করা হয়। নতুন বছর ১৪৩৩-এ বিয়ের দিনগুলি জেনে নিন।
বৈশাখ মাসের বিয়ের দিন:
৭ বৈশাখ, ২১ এপ্রিল, মঙ্গলবার। ১৯ বৈশাখ, ৩ মে, রবিবার। ২৩ বৈশাখ, ৭ মে, বৃহস্পতিবার। ২৪ বৈশাখ, ৮ মে, শুক্রবার। ২৫ বৈশাখ, ৯ মে, শনিবার। ২৯ বৈশাখ, ১৩ মে, বুধবার।
জ্যৈষ্ঠ মাসে বিয়ের কোনও শুভ দিন নেই।
আষাঢ় মাসের বিয়ের দিন:
২১ আষাঢ়, ৬ জুলাই, সোমবার।
শ্রাবণ মাসের বিয়ের দিন:
৩ শ্রাবণ, ২০ জুলাই, সোমবার। ৬ শ্রাবণ, ২৩ জুলাই, বৃহস্পতিবার। ১২ শ্রাবণ, ২৯ জুলাই, বুধবার। ১৩ শ্রাবণ, ৩০ জুলাই, বৃহস্পতিবার। ১৬ শ্রাবণ, ২ অগস্ট, রবিবার। ১৭ শ্রাবণ, ৩ অগস্ট, সোমবার। ২১ শ্রাবণ, ৭ অগস্ট, শুক্রবার। ৩০ শ্রাবণ, ১৬ অগস্ট, রবিবার।
ভাদ্র মাসে বিয়ের দিন:
১ ভাদ্র, ১৮ অগস্ট, মঙ্গলবার। ৫ ভাদ্র, ২২ অগস্ট, শনিবার। ৭ ভাদ্র, ২৪ অগস্ট, সোমবার। ৮ ভাদ্র, ২৫ অগস্ট, মঙ্গলবার। ১ ৩ ভাদ্র, ৩০ অগস্ট, রবিবার। ১৭ ভাদ্র, ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ১৮ ভাদ্র, ৪ সেপ্টেম্বর, শুক্রবার। ১৯ ভাদ্র, ৫ সেপ্টেম্বর, শনিবার। ২৬ ভাদ্র, ১২ সেপ্টেম্বর, শনিবার। ২৭ ভাদ্র, ১৩ সেপ্টেম্বর, রবিবার।
আশ্বিন মাসে বিয়ের দিন:
৪ আশ্বিন, ২১ সেপ্টেম্বর, সোমবার। ৫ আশ্বিন, ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার। ৯ আশ্বিন, ২৬ সেপ্টেম্বর, শনিবার। ১১ আশ্বিন, ২৮ সেপ্টেম্বর, সোমবার। ১৪ আশ্বিন, ১ অক্টোবর, বৃহস্পতিবার। ১৫ আশ্বিন, ২ অক্টোবর, শুক্রবার। ২৯ আশ্বিন, ১৬ অক্টোবর, শুক্রবার।
কার্তিক মাসে বিয়ের দিন:
১ কার্তিক, ১৮ অক্টোবর, রবিবার। ৩ কার্তিক, ২০ অক্টোবর, মঙ্গলবার। ৭ কার্তিক, ২৪ অক্টোবর, শনিবার। ১২ কার্তিক, ২৯ অক্টোবর, বৃহস্পতিবার। ২৮ কার্তিক, ১৪ নভেম্বর, শনিবার। ২৯ কার্তিক, ১৫ নভেম্বর, রবিবার।
অগ্রহায়ণ মাসে বিয়ের দিন:
৮ অগ্রহায়ণ, ২৪ নভেম্বর, মঙ্গলবার। ৯ অগ্রহায়ণ, ২৫ নভেম্বর, বুধবার। ১০ অগ্রহায়ণ, ২৬ নভেম্বর, বৃহস্পতিবার। ১৯ অগ্রহায়ণ, ৫ ডিসেম্বর, শনিবার। ২৫ অগ্রহায়ণ, ১১ ডিসেম্বর, শুক্রবার। ২৬ অগ্রহায়ণ, ১২ ডিসেম্বর, শনিবার। ২৭ অগ্রহায়ণ, ১৩ ডিসেম্বর, রবিবার।
মাঘ মাসে বিয়ের দিন:
১২ মাঘ, ২৬ জানুয়ারি, মঙ্গলবার। ১৩ মাঘ, ২৭ জানুয়ারি, বুধবার। ১৪ মাঘ, ২৮ জানুয়ারি, বৃহস্পতিবার। ১৫ মাঘ, ২৯ জানুয়ারি, শুক্রবার। ২৯ মাঘ, ১২ ফেব্রুয়ারি, শুক্রবার।
ফাল্গুন মাসে বিয়ের দিন:
৩ ফাল্গুন, ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার। ১১ ফাল্গুন, ২৪ ফেব্রুয়ারি, বুধবার। ১৬ ফাল্গুন, ১ মার্চ , সোমবার। ২৪ ফাল্গুন, ৯ মার্চ, মঙ্গলবার। ২৯ ফাল্গুন, ১৪ মার্চ, রবিবার।
সমস্ত দিন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দেওয়া।