Roopkala Kendro Admission 2025

রূপকলা কেন্দ্রে একাধিক কোর্সে ভর্তির সুযোগ, বৃদ্ধি পেল আবেদন করার সময়সীমা

প্রতিষ্ঠানে মোট পাঁচটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৭:৫১
Roopkala Kendro

রূপকলা কেন্দ্র। ছবি: সংগৃহীত।

রূপকলা কেন্দ্রে একাধিক সৃজনশীল বিষয়ে কোর্স করার জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হল। সম্প্রতি রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীন এই প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, চলতি শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানে মোট পাঁচটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করানো হবে। সেগুলি হল— ডিরেকশন, মোশন পিকচার ফোটোগ্রাফি, এডিটিং, সাউন্ড ডিজ়াইন এবং অ্যানিমেশন ক্রিয়েশন অ্যান্ড ডিরেকশন। কোর্সগুলির মেয়াদ দু’বছর।

অ্যানিমেশন ক্রিয়েশন অ্যান্ড ডিরেকশন কোর্সের ক্ষেত্রে আসনসংখ্যা ১৩। বাকি বিষয়ের মোট ৯টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। তবে সরকারি নিয়ম মেনে কিছু আসন সংরক্ষিত থাকবে।

পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের জন্য আবেদনকারীদের স্নাতক হতে হবে। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। এ ছাড়া বিষয়ভিত্তিক যোগ্যতার অন্য মাপকাঠি স্থির করা হয়েছে।

কোর্সগুলির জন্য আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা, ওরিয়েন্টেশন/ইন্টারভিউ এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে।

আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ ৩০০ টাকা। আবেদনের শেষ দিন ২১ সেপ্টেম্বর। ভর্তির বিষয়ে বাকি তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

Advertisement
আরও পড়ুন