Madhyamik Topper 2026

মাধ্যমিকের মেধাতালিকায় সেরা ৯! প্রথম স্থানাধিকারী অভিরূপের স্কুলের সাফল্যের রহস্য কোথায়?

অভিরূপ ছাড়াও, চতুর্থ স্থানে নাম রয়েছে সৌদীপ দাসের। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। পঞ্চমে রয়েছে সন্ময় দেবনাথ, পেয়েছে ৬৯৩। যুগ্ম অষ্টম হয়েছে সমন্বয় নস্কর এবং চেতসী রায়ের, প্রাপ্ত নম্বর ৬৯০।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৬:৩১
স্কুলের সামনে মেধাতালিকায় থাকা পড়ুয়ারা।

স্কুলের সামনে মেধাতালিকায় থাকা পড়ুয়ারা। ছবি: সংগৃহীত।

শুক্রবার, ৮ মে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল। ২০২৬-এর মেধাতালিকায় রয়েছে ১৩১ জন। প্রথম স্থানাধিকারী অভিরূপ ভদ্র রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের ছাত্র। একা অভিরূপ নয়, ওই স্কুল থেকে আরও ৮ পড়ুয়া রয়েছে প্রথম দশের তালিকায়।

Advertisement

মাত্র ১৩ বছর আগে ওই স্কুলের প্রতিষ্ঠা। তার মধ্যেই সাফল্যের প্রথম সারিতে নিজের নাম তুলেছে বার বার। প্রধানশিক্ষক চিত্তরঞ্জন মণ্ডল বলেন, ‘‘আমরা সব সময় চেষ্টা করি পড়ুয়াদের খামতির দিকগুলি খুঁজে বের করে সে দিকে বিশেষ নজর দিতে। আলাদা প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। অভিভাবকদের নিয়মিত জানানো হয়, কার কোন দিকে উন্নতি প্রয়োজন।” এ জন্য প্রতি বছরই পরীক্ষার অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করেন স্কুল কর্তৃপক্ষ।

২০২১ মাধ্যমিকের মেধাতালিকায় নাম ছিল তিন জনের। ২০২৩ ও ২০২৫-এও একজন করে পড়ুয়ার নাম মেধাতালিকায় স্থান পায়। তবে, ২০২৬ একেবারে অন্যরকম। প্রথম স্থান তো বটেই প্রথম দশে রয়েছে ৯ পড়ুয়া।

অভিরূপ ছাড়াও, চতুর্থ স্থানে নাম রয়েছে সৌদীপ দাসের। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। পঞ্চমে রয়েছে সন্ময় দেবনাথ, পেয়েছে ৬৯৩। যুগ্ম অষ্টম হয়েছে সমন্বয় নস্কর এবং চেতসী রায়ের, প্রাপ্ত নম্বর ৬৯০। নবম স্থানেও দু’জন রয়েছে এই স্কুল থেকে। ৬৮৯ নম্বর পেয়েছে সৌম্যদীপ রায় এবং বিবেক সিংহ। দশম স্থানেও দু’জন। তানভির সাকিব এবং প্রাঞ্জল মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৮৮।

মেধাতালিকার বাইরেও ভাল ফল এই স্কুলের। চলতি বছর মোট ১৫৩ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এই স্কুল থেকে। প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে পরীক্ষায়। সকলেই নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলেছে নিজ নিজ স্বপ্নপূরণের তাগিদে।

Advertisement
আরও পড়ুন