BEL Recruitment 2026

এরোস্পেস বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে! কর্মী খুঁজছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড

তাঁদের বেতনকাঠামো হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৬
Bharat Electronics Limited

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)। ছবি: সংগৃহীত।

স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থার তরফে জানানো হয়েছে, একটি পদমর্যাদায় নিয়োগ হবে। প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

সংস্থায় সিনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা চার। বেঙ্গালুরুতে সংস্থার প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন সেন্টারে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। তাঁদের বেতনকাঠামো হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের এরোস্পেস বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই, বিটেক অথবা এমই,এমটেক যোগ্যতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, প্রার্থীদের দুই থেকে চার বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। অনলাইনে আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৬০০ টাকা। আগামী ২৪ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন