প্রতীকী ছবি।
মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ ইউনিভার্সিটিতে অতিথি শিক্ষক প্রয়োজন। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সংস্কৃত বিষয় পড়াতে হবে। শূন্যপদ রয়েছে তিনটি। তবে এই নিয়োগ স্বল্প সময়ের জন্য। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে। স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে শিক্ষকতার অভিজ্ঞতা থাকা চাই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র নতুন ও যোগ্য প্রার্থীরা, যাঁরা বর্তমানে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন, তাঁরাই ইন্টারভিউ দিতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে শিক্ষা সংক্রান্ত অন্য কাজও করতে হতে পারে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
অতিথি শিক্ষক পদে কাজ করার জন্য প্রার্থীদের ইন্টারভিউ দিতে হবে। ১৭ জুন ইন্টারভিউ হবে। প্রার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে ইন্টারভিউয়ের জন্য। সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় সমস্ত নথি রাখা দরকার। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.msduniv.ac.in/) দেওয়া বিজ্ঞপ্তি থেকে।