JRF Govt Jobs

কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ, কারা আবেদন করবেন?

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মী প্রয়োজন। ইন্টারভিউ হবে ২১ ফেব্রুয়ারি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ২১:১৪
Indian Institute of Science Education and Research (IISER), Kolkata.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) কলকাতা। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-এর ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে ওই সংস্থার একটি প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

ওই কাজের জন্য বায়োলজিক্যাল সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও, আবেদনকারীদের সেল বায়োলজি, জেব্রাফিশ বায়োলজি, কনফোকাল মাইক্রোস্কপি, স্পেক্ট্রোস্কপি নিয়ে হাতে কলমে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

সংশ্লিষ্ট কাজে নিযুক্ত ব্যক্তির বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। ১০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের ঠিকানায় যাবতীয় আনুষঙ্গিক নথি-সহ আবেদনপত্র পাঠানোর শেষ দিন। নিযুক্ত ব্যক্তির প্রতি মাসের পারিশ্রমিক ৩১ হাজার টাকা।

বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাই হবে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ১৮ ফেব্রুয়ারি তাঁদের সঙ্গে ইমেল মারফত যোগাযোগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২১ ফেব্রুয়ারি। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন