WB Govt Job 2026

ভারতীয় জাদুঘরে কর্মখালি, সুযোগ অবসরপ্রাপ্তদের জন্য, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

সংস্থার সিভিল, ইলেকট্রিক্যাল, প্রিজ়ারভেশন অ্যান্ড কনজ়ারভেশন বিভাগে কাজ করতে হবে। প্রার্থীদের রসায়ন, সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কনজ়ারভেশন বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৫:৩৮
ভারতীয় জাদুঘর।

ভারতীয় জাদুঘর। ছবি: সংগৃহীত।

কলকাতায় ভারতীয় জাদুঘরে কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই স্বশাসিত প্রতিষ্ঠানে সম্প্রতি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

পরামর্শদাতা পদে নিয়োগ করা হবে কর্মী। সংস্থার সিভিল, ইলেকট্রিক্যাল, প্রিজ়ারভেশন অ্যান্ড কনজ়ারভেশন বিভাগে কাজ করতে হবে। সপ্তম পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী, প্রতি মাসের বেতন দেওয়া হবে। তবে এই সুযোগ পাবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। এ ক্ষেত্রে তাঁদের কেন্দ্রীয় সরকারি কিংবা সরকার অধীনস্থ সংস্থায় সংশ্লিষ্ট বিভাগে সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও কিউরেটর বা কনজ়ারভেটর হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পাশাপাশি, শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজনীয়। সে ক্ষেত্রে প্রার্থীদের রসায়ন, সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কনজ়ারভেশন বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই। প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে https://indianmuseumkolkata.org/ এই ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন