JRF Recruitment 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো চাই, দিতে হবে শুধু ইন্টারভিউ

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োটেকনোলজি অথবা লাইফ সায়েন্সেস বিষয়ে মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৯:০১
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের লাইফসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োটেকনোলজি অথবা লাইফ সায়েন্সেস বিষয়ে মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই।

গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২০ এপ্রিল সকাল ১১টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন মূল্য হিসাবে ৫০ টাকা ধার্য করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন