JU Recruitment 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগে খোঁজ গবেষকের, কোন বিষয়ে করা যাবে আবেদন?

নিযুক্তকে সাম্মানিক বাবদ ৫৬,০০০ টাকা ছাড়াও বাড়িভাড়া বাবদ অতিরিক্ত ভাতা দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৬
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এমন জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রের অর্থপুষ্ট একটি প্রকল্পে কাজের সুযোগ রয়েছে।

Advertisement

ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে পায়ের ক্ষত নিরাময়ের জন্য নতুন এক চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণা হবে বিশ্ববিদ্যালয়ে। প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

গবেষণার কাজে একজন প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (ননমেডিক্যাল) পদে নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। পরবর্তীকালে প্রকল্পের প্রয়োজনে এবং নিযুক্ত ব্যক্তির কর্মদক্ষতার ভিত্তিতে মেয়াদ বাড়িয়ে তিন বছর করা হতে পারে। তাঁকে সাম্মানিক বাবদ ৫৬,০০০ টাকা ছাড়াও বাড়িভাড়া বাবদ অতিরিক্ত ভাতা দেওয়া হবে।

আবেদনকারীদের ফার্মাসিতে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকতে হবে। আগামী ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু সকাল ১০টা থেকে। প্রার্থীদের আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে ওই দিন সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন