JU Recruitment 2026

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও প্রজেক্ট ফেলো চাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দিতে হবে শুধু ইন্টারভিউ

প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। প্রজেক্ট ফেলো পদে আবেদনের জন্য স্নাতকোত্তর হতে হবে। প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ২০:৩৪
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

প্রজেক্ট ফেলো এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। সব মিলিয়ে শূন্যপদ তিনটি। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। প্রজেক্ট ফেলো পদে আবেদনের জন্য স্নাতকোত্তর হতে হবে। প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য স্নাতক হতে হবে। প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২৭ জুন ইন্টারভিউ শুরু হবে। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন