MEITY Recruitment 2026

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের কর্মী প্রয়োজন, কোন অভিজ্ঞতায় মিলবে অগ্রাধিকার?

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক অধীনস্থ বিভিন্ন বিভাগে একাধিক কর্মী নিয়োগ করা হবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৪:০৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকে চাকরির সুযোগ। মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন এবং ন্যাশনাল ই-গভর্ন্যান্স ডিভিশনে কর্মী নিয়োগ করা হবে। ওই বিভাগে ডেপুটি ম্যানেজার, সিনিয়র মেশিন লার্নিং অপারেশন ইঞ্জিনিয়ার এং সিনিয়র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার পদে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ একটি।

Advertisement

ডেপুটি ম্যানেজার পদে আবেদনের জন্য ব্যবসা, ম্যানেজমেন্ট কিংবা টেকনোলজি শাখার অধীনে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের কোনও নতুন উদ্যোগ অর্থাৎ স্টার্টআপ-এর প্রযুক্তি বিভাগের আধিকারিক কিংবা পরামর্শদাতা হিসাবে কাজের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি প্রকল্পে ওই পদে যাঁরা দু’বছর কাজ করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।

সিনিয়র মেশিন লার্নিং অপারেশন ইঞ্জিনিয়ার হিসাবে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, কম্পিউটার সায়েন্স কিংবা সমতুল বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। প্রার্থীর ক্লাউড বেসড মেশিন লার্নিং প্ল্যাটফর্ম, মেশিন লার্নিং ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, মডেল ডেপ্লয়মেন্ট-এর মতো কাজে অন্তত ন’বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

সিনিয়র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার পদে আবেদনে আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে পদার্থবিদ্যা, রাশিবিজ্ঞান, কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, কম্পিউটার সায়েন্স-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতক হতে হবে। তাঁকে নিউরাল নেটওয়ার্ক মডেল নিয়ে কাজ করতে হবে। তাই কম্পিউটার ভিশন, ন্যাচরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ রেকগনিশন নিয়ে পাঁচ থেকে ন’বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। যাঁরা ডিপ লার্নিং, জেনারেটিভ এআই নিয়ে গবেষণা করছেন কিংবা ওই সংক্রান্ত প্রকল্পে কাজ করেছেন— তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে নয়া দিল্লির দফতরে কাজ করতে হবে। তাঁদের জন্য মন্ত্রকের নিয়ম অনুযায়ী প্রতি মাসের বেতন বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৭ মার্চ। কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন