IACS Recruitment 2026

বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা! পরামর্শদাতা খুঁজছে যাদবপুরের কাল্টিভেশন অফ সায়েন্স

মাসিক পারিশ্রমিকের পরিমাণ হবে ৬০,০০০ টাকা। এ ছাড়া অন্য সুযোগসুবিধাও দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৭:৩৯
IACS

আইএসিএস। ছবি: সংগৃহীত।

অস্থায়ী ভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, শুধু মাত্র অভিজ্ঞ পেশাদারেরাই কাজের সুযোগ পাবেন। এ জন্য অফলাইন বা অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানে কনসালট্যান্ট (ইনফরমেশন টেকনোলজি) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। তাঁকে সমাজমাধ্যমে প্রতিষ্ঠানে পেজ যথাযথ ভাবে পরিচালিত হচ্ছে কিনা, তা খেয়াল রাখতে হবে। করতে হবে কনটেন্ট রাইটিং-সহ অন্য কাজও। প্রাথমিক ভাবে তাঁর কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে বাড়তে পারে মেয়াদ। তাঁর মাসিক পারিশ্রমিকের পরিমাণ হবে ৬০,০০০ টাকা। এ ছাড়া অন্য সুযোগসুবিধাও দেওয়া হবে।

ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর পদে আবেদনের জন্য বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। প্রয়োজন ইঞ্জিনিয়ারিং-এর নানা বিষয় বা বিজ্ঞানের নানা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর। পাশাপাশি পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন।

সংশ্লিষ্ট পদে প্রার্থীদের মেধার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডি বা ঠিকানায় নিজেদের জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৭ মার্চ আবেদনের শেষ দিন।

Advertisement
আরও পড়ুন