এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।
মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে সঙ্কটে গোটা বিশ্ব। যা নিয়ে চর্চা বিভিন্ন মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থায়। এমনই একটি গবেষণার কাজ হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসেও (এমস)। মানসিক দৃঢ়তা, সহনশীলতা এবং সামগ্রিক মানসিক স্বাস্থ্যের উন্নতি নিয়ে গবেষণার কাজ হবে প্রতিষ্ঠানে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
প্রতিষ্ঠানে গবেষণার জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইমেজিং পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। কাজের মেয়াদ ছ’মাস। যা পরিবর্তনসাপেক্ষ। পারিশ্রমিক মাসে ২৮,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত ভাতাও।
প্রার্থীদের অনূর্ধ্ব ৩০ বছর বয়সি হতে হবে। পাশাপাশি, তাঁদের বিজ্ঞানের নানা বিষয়ে স্নাতকের পর তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের স্নাতকোত্তর যোগ্যতা রয়েছে, তাঁরাও সুযোগ পেতে পারেন। ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং নিয়ে গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।
প্রতিষ্ঠানে সাইকিয়াট্রি বিভাগে নিয়োগের ইন্টারভিউ শুরু সকাল ৮টা থেকে। ওই দিন আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। নিয়োগের অন্য শর্ত বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।