Govt Jobs for Engineers 2026

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইঞ্জিনিয়াররা পাবেন কাজের সুযোগ! কোন বিভাগের জন্য আবেদন করা যাবে?

রাইটস লিমিটড একটি সরকারি প্রকল্পে কাজের জন্য ইঞ্জিনিয়ার নিয়োগ করবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭
রাইটস লিমিটড।

রাইটস লিমিটড। ছবি: সংগৃহীত।

রাইটস লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। ওই সংস্থার তরফে একটি সরকারি প্রকল্পে কাজের জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন। ওই কাজের জন্য পাঁচজনকে নিয়োগ করা হবে।

Advertisement

সরকারি প্রকল্পে চিফ রেসিডেন্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র কন্ট্র্যাক্ট এক্সপার্ট, জিয়োটেকনিক্যাল এক্সপার্ট, সিনিয়র কোয়ান্টিটি সার্ভেয়র অ্যান্ড বিলিং এক্সপার্ট এবং জিয়োলজিস্ট পদে কর্মী প্রয়োজন। জিয়োলজিস্ট বাদে অন্য সব পদের জন্য ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। তাঁদের রেল কিংবা জাতীয় সড়ক নির্মাণ সংক্রান্ত প্রকল্পে অন্তত সাত থেকে ১২ বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার।

এ ক্ষেত্রে যাঁদের সিভিল, জিয়োটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা আছে, তাঁরাই উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তবে জিয়োলজিস্ট পদে ভূতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদেরই নিয়োগ করা হবে। কাজের পূর্ব-অভিজ্ঞতার উপর নির্ভর করে নিযুক্তদের প্রতি মাসের পারিশ্রমিক বরাদ্দ করা হবে। তাঁদের বয়স ৬৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আগ্রহীদের রাইটস লিমিটেড-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি। প্রার্থীদের বাছাই করার পর ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন