AIIMS Kalyani Recruitment 2026

অপুষ্ট শিশুদের নিয়ে গবেষণা কল্যাণীর এমস-এ, খোঁজ উপযুক্ত কর্মীর, কোন পদে করা যাবে আবেদন?

নিযুক্তকে পারিশ্রমিক বাবদ প্রতি মাসে ২০,০০০ টাকা দেওয়া হবে। এ ছাড়া মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৯
AIIMS Kalyani

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

অপুষ্টিতে ভোগা শিশুদের নিয়ে গবেষণার কাজ হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)। সে জন্য প্রয়োজন উপযুক্ত কর্মীর। প্রতিষ্ঠানে তরফে জানানো হয়েছে, এ জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

Advertisement

প্রতিষ্ঠানের বায়োকেমিস্ট্রি বিভাগে শিশু বিকাশ এবং উন্নয়ন সংক্রান্ত গবেষণার কাজ হবে। সে জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। নিয়োগ হবে প্রজেক্ট টেকনিশিয়ান-৩ পদে। শূন্যপদ একটি। প্রথমে এক বছরের চুক্তির ভিত্তিতে কাজের দায়িত্ব পালন করতে হবে। পরে শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে মেয়াদ। নিযুক্তকে পারিশ্রমিক বাবদ প্রতি মাসে ২০,০০০ টাকা দেওয়া হবে। এ ছাড়া মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর। পাশাপাশি, বিজ্ঞান নিয়ে দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে ল্যাবরেটরি টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা। এ ছাড়া অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ ফেব্রুয়ারি। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন