IIFT Recruitment 2026

সরকারি সংস্থা থেকে সদ্য অবসরের পর কাজের সুযোগ! কর্মী প্রয়োজন কলকাতার আইআইএফটি-এ

প্রতি মাসে বেতন বাবদ হবে ৪০,০০০ টাকা দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০০
IIFT

আইআইএফটি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় বাণিজ্য দফতর অধীন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-এ কর্মখালি। প্রতিষ্ঠানের কলকাতা ক্যাম্পাসে চুক্তির ভিত্তিতে অভিজ্ঞ ব্যক্তি নিয়োগ করা হবে। এ জন্য অনলাইনে জমা নেওয়া হবে আবেদন।

Advertisement

প্রতিষ্ঠানে একজন কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার প্রয়োজন। সংশ্লিষ্ট পদে প্রথমে চুক্তির ভিত্তিতে এক বছর কাজের সুযোগ মিলবে। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজন এবং ইঞ্জিনিয়ারের কর্মদক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। তাঁকে প্রতি মাসে বেতন বাবদ হবে ৪০,০০০ টাকা দেওয়া হবে।

সদ্য সরকারি বা স্বশাসিত সংস্থার সদ্য অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরা এই পদে আবেদন করতে পারবেন। তাঁদের বয়স অনূর্ধ্ব ৬৫ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। একইসঙ্গে, তাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক থাকাও জরুরি।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩ মার্চ। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন